রবিবার, ২ আগস্ট ২০২৬

কম তেলে সুস্বাদু রান্নার উপায়

চট্টগ্রাম নিউজ ডটকম

তেলের বাজার এখন চওড়া। তাই অনেকে তেল ব্যবহারে সাবধান হয়ে উঠেছেন। সুস্বাদু রান্না মানেই অনেক বেশি তেল ঢালা নয়। কৌশল জানলে অল্প তেলেও তৈরি করা যায় সুস্বাদু সব খাবার। অনেকের ধারণা, কম তেলে রান্না মানে বিদেশি নানা পদ। দেশি রান্নার জন্য বুঝি বেশি তেলের প্রয়োজন। মোটেই তা নয়। দেশীয় নানা পদ তৈরি করা যাবে অল্প তেলেই।

দেখে নিন কীভাবে কম তেলে সুস্বাদু রান্না করা যায়-

মাছ বা মাংস কেনার সময়

আমাদের প্রতিদিনের খাবারে মাছ বা মাংস থাকেই। সেসব রান্নার জন্য আমরা অনেকটা তেলও ব্যবহার করি। যদি কম তেলযুক্ত খাবার খেতে চান তবে চর্বিযুক্ত মাংস বা তেলযুক্ত মাছ না কিনে তার বদলে লিন মিট ও ছোট মাছ কিনুন। এতে খাবার থেকে অতিরিক্ত ফ্যাট শরীরে জমার ভয় থাকবে না। সেইসঙ্গে অল্প তেলে তো রাঁধবেনই।

সেদ্ধ খাবার

অনেক ধরনের সবজিই সেদ্ধ করে খাওয়া যায়। যেমন আলু, কাঁচকলা, কুমড়া, বেগুন, শিম, ঢেঁড়স ইত্যাদি। এসব সবজি সেদ্ধ করে লবণ দিয়ে খাওয়া যায় বা ভর্তা করে খাওয়া যায়। এতে তেলের দরকার পড়ে না। তেল-মসলাযুক্ত তরকারির বদলে সেদ্ধ সবজি পেট ঠান্ডা রাখতে কাজ করে। হজমও ভালো হয়। বেশি তেলে ভাজা খাবারে অনেক পুষ্টিগুণ নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে। সেদ্ধ খাবার খেলে সেই ভয় থাকে না।

সবজি রান্নার ক্ষেত্রে

অনেকের কাছে সেদ্ধ খাবার খেতে ভালো নাও লাগতে পারে। তারা সবজি রান্না করে খেতে পারেন। সেক্ষেত্রে তেল-মসলা কষিয়ে সবজি রান্না না করে এর বদলে সব সবজি একসঙ্গে সেদ্ধ করে অল্প তেলে ফোড়ন দিয়ে খেতে পারেন। এতে বেশি পুষ্টি পাওয়া যাবে। অল্প তেলেও রান্না হবে সুস্বাদু।

মাছের পদ

মাছ রান্না হলেই যে তা ডুবো তেলে ভাজা হতে হবে বা তেলে-ঝোলে মাখামাখি হতে হবে, এমন নয়। স্টিমড বা স্মোকড ফিশ খেতে পারেন। সেইসঙ্গে আমাদের ভাপা মাছের পদ তো আছেই। ইলিশ ভাপা, ভেটকি ভাপা ইত্যাদি বেশ সুস্বাদু পদ। অল্প আঁচে ঢাকনা দিয়ে ভাপিয়ে রাঁধলে খুব একটা তেলের দরকার পড়ে না, অল্প তেলেই সুস্বাদু রান্না করা যায়।

মাংস রান্নায়

অল্প তেলেই রান্না করা যায় মাংসের সুস্বাদু পদ। সেজন্য খেয়াল রাখতে হবে ম্যারিনেশনের দিকে। মাংস ম্যারিনেশনে সময় দিতে হবে বেশি। টক দই আর মশলা দিয়ে ভাপিয়েও রান্না করতে পারেন মাংস। মাংস রান্নায় ব্যবহার করতে পারেন বিদেশি নানা ধরনের মসলা। এতে স্বাদ আরও বাড়বে।

ডুবো তেলে ভাজার বদলে

অনেক খাবার আছে যেগুলো ডুবো তেলে ভেজে খাওয়ার অভ্যাস আমাদের। এই অভ্যাস পরিবর্তন করতে হবে। কারণ ডুবো তেলে ভাজা খাবার খেতেই শুধু ভালো লাগে, এর কোনো উপকারিতা নেই। অনেক সময় এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। তাই ডুবো তেলের বদলে ভাপানো, সেঁকা, ঝলসানো, বেক করা ইত্যাদি ধরনের খাবার খেতে পারেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও...

দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রফতানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬...

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন...

আরও পড়ুন

‘কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২’ ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান

চট্টগ্রামের একটি জমকালো অনুষ্ঠানে “কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২” ফ্যাশন শো ও পুরস্কার প্রদান অনুষ্ঠান গত ৪ ডিসেম্বর রাতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। এটি...

মিস ইউনিভার্স ২০২৫ জিতলেন মেক্সিকোর সুন্দরী ফাতিমা বশ

২১ নভেম্বর বাংলাদেশ সময় সকাল ৭টায় থাইল্যান্ডের ব্যাংকক শহরে শুরু হয় মিস ইউনিভার্স ২০২৫–এর ফাইনাল পর্ব, যেখানে কয়েকটি পর্ব পেরিয়ে মিস ইউনিভার্সের ফাইনালে উঠে...

কাশফুলের কন্যা: শরতের স্নিগ্ধতায় নারী ও প্রকৃতির মেলবন্ধন

বাংলার ঋতুচক্রে শরৎকাল যেন এক অনিন্দ্যসুন্দর আবাহন। বর্ষার সিক্ততা কেটে গিয়ে চারদিকে তখন ধবধবে সাদা কাশফুলের সমারোহ। নদীর পাড়, খোলা প্রান্তর কিংবা গ্রামের মাঠ—যেদিকেই...

বোয়ালখালীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জাতীয় ফল মেলা অনুষ্ঠিত 

‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের বোয়ালখালীতে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ...