বুধবার, ৫ আগস্ট ২০২৬

মাতামুহুরি নদী থেকে নিখোঁজ জেলের লাশ উদ্ধার

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

চকরিয়ায় মাতামুহুরি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া মোহাম্মদ লিটন(২৫) নামে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মে) বিকাল ২ টা ১৫ মিনিটের দিকে তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০ টার সময় মোহাম্মদ লিটন মাতামুহুরি নদীতে মাছ ধরতে যায়।মাছ ধরতে গিয়ে হঠাৎ লিটন নদীতে ডুবে যায়। পানিতে ডুবে যাওয়ার খবর স্থানীয় জনগন জানতে পারলে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধাররের জন্য মাতামুহুরি নদীতে খোঁজাখুঁজি করে।

তারা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে না পেয়ে চকরিয়া উপজেলা প্রশাসন ও চকরিয়া ফায়ার সার্ভিসকে জানান।উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হন।

চকরিয়া উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের উপস্থিতিতে জেলেদের ডুবুরিরা প্রায় ৪ ঘন্টা খোঁজাখুঁজি করে বিকাল ২ টা ১৫ মিনিটের সময় জেলে মোঃলিটনকে মৃত অবস্থায় পাওয়া যায়।

আরো পড়ুন: বিশ্ববাজারে দাম কমেছে স্বর্ণের

মোহাম্মদ লিটন কোনাখালী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড গোলালের পাড়া এলাকার বাসিন্দা।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান বলেন, এক জেলে নিখোঁজের খবর পেয়ে চকরিয়া ফায়ার সার্ভিসকে উদ্ধারের ব্যবস্থা করার জন্য নির্দেশ দিই। উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় মোহাম্মদ লিটনকে মৃত অবস্থায় উদ্ধায় করা হয়।

আরো পড়ুন: দেশে ফিরলেন হাজী সেলিম

চকরিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসা সাইফুল হাসান জানান,চকরিয়া কোনাখালী ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ লিটন নিখোঁজের খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে যায়।আমাদের উপস্থিতিতে জেলেদের ডুবুরিরা দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে জাল ব্যবহার করে মোহাম্মদ লিটনকে মৃত অবস্থায় উদ্ধার করে।তিনি মাতামুহুরি নদীতে সকাল ১০ টার মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় এবং বিকাল ২ টা ১৫ মিনিটের সময় মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

কোনাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক শিকদার বলেন, মোহাম্মদ লিটন মাতামুহুরি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়।স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের অনুরোধে তার লাশ ময়নাতদন্ত না করে পরিবারের কাছে হস্তান্তর করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...