রবিবার, ৯ আগস্ট ২০২৬

ঈদের ছুটিতেও চালু থাকবে চট্টগ্রাম বন্দর-কাস্টমসের কার্যক্রম

চট্টগ্রাম নিউজ ডটকম

চট্টগ্রাম বন্দর ও কাস্টমসের কার্যক্রম পবিত্র ঈদুল ফিতরের ছুটিতেও চালু রয়েছে। দেশের আমদানি ও রপ্তানি বাণিজ্যে যেন কোনো ব্যাঘাত না ঘটে সেজন্য আলাদা আলাদা এ নির্দেশনা দেয় চট্টগ্রাম বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ।

সম্প্রতি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ২৪ ঘণ্টা বন্দরের কার্যক্রম চালু রাখার বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে।

বিজ্ঞপ্তিতে সব আমদানি-রপ্তানিকারক, শিপিং এজেন্ট, বিজিএমইএ, বিকেএমইএ, সিঅ্যান্ডএফ এজেন্ট, ফ্রেইট ফরোয়ার্ডিং এজেন্ট, প্রাইভেট অফডকসহ বন্দর সংশ্লিষ্ট সব স্টেক হোল্ডারদেরকে ঈদের ছুটির সময়ে তাদের পণ্য ডেলিভারি নেওয়ার জন্য অনুরোধ করা হয়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান বলেন, ‘প্রতি বছরের মতো এবারো ঈদের ছুটিতে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম স্বাভাবিক গতিতে চলছে। ঈদের দিন কেবল এক শিফটের জন্য বন্দরের ভেতরে কার্যক্রম বন্ধ থাকবে। ঈদের দিন বিকেল থেকেই পুরোদমে কাজ শুরু হয়ে যাবে।’

এদিকে, ঈদের ছুটিতে চট্টগ্রাম কাস্টম হাউসের কার্যক্রম চালু রাখতে গত ২৫ এপ্রিল একটি নির্দেশনা জারি করে চট্টগ্রাম কাস্টম হাউস কর্তৃপক্ষ। ওই নির্দেশনায় বলা হয়, পাঁচজন ডেপুটি কমিশনার এবং একজন সহকারী কমিশনারের তত্ত্বাবধানে সাতজন রাজস্ব কর্মকর্তা, ২২ জন সহকারী রাজস্ব কর্মকর্তা এবং ১৩ জন শাখা সহকারীকে ২ থেকে ৪ মে পর্যন্ত ছুটি চলাকালীন শুল্কায়নের দায়িত্ব দেওয়া হয়েছে।

চট্টগ্রাম কাস্টম হাউস কমিশনার মোহাম্মদ ফখরুল আলম জানান, ‘অন্য ধর্মাবলম্বী যেসব কর্মকর্তা রয়েছেন, তাদেরকে ছুটির সময়ে শুল্কায়নের দায়িত্ব দেওয়া হয়েছে। কোনোভাবেই যাতে আমদানি-রপ্তানি পণ্য চালানের শুল্কায়ন বাধাগ্রস্ত না হয় সে বিষয়ে চট্টগ্রাম কাস্টম হাউস পূর্বপ্রস্তুতি নিয়েছে।’

চট্টগ্রাম বন্দরের মাধ্যমে দেশের ৯২ শতাংশ আমদানি-রপ্তানি বাণিজ্য সম্পন্ন হয়। চট্টগ্রাম বন্দরে খালাস হওয়া পণ্য এবং চট্টগ্রাম বিমানবন্দরে আসা পণ্যের শুল্কায়ন করে চট্টগ্রাম কাস্টম হাউস।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...