রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

এস্পানিওলকে হারিয়ে লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক

চার ম্যাচ হাতে রেখেই ৩৫তম লা লিগা শিরোপা উদযাপন করলো রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে আজ শনিবার এস্পানিওলকে ৪-০ ব্যবধানে হারিয়ে স্প্যানিশ লা লিগা চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ।

৩৪ ম্যাচে ৮১ পয়েন্ট নিয়ে লিগ শিরোপা পুনরুদ্ধার করল লস ব্লাংকোরা। দ্বিতীয় অবস্থানে থাকা সেভিয়ার পয়েন্ট ৬৪, এক ম্যাচ কম খেলা বার্সেলোনার পয়েন্ট ৬৩।

আগামী মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের ফিরতি লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে লড়বে রিয়াল তাই এ ম্যাচে দলের অধিকাংশ খেলোয়াড়কে বিশ্রামে রাখেন আনচেলোত্তি। শুরুর একাদশে ছিলেন না ক্রস, মদরিচ, বেনজিমা, ভিনিসিয়ুস জুনিয়র, আলাবা, মিলিতাও এর মত ফুটবলাররা। তবে এদের ছাড়াই রিয়াল বড় জয় তুলে নিয়েছে।

রিয়ালের সঙ্গে প্রায় সমান তালে খেলে এস্পানিওল কিন্তু পায়নি গোলের দেখা। ম্যাচের ৩৩ ও ৪৩ মিনিটে জোড়া গোল করেন ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো। ৫৫ মিনিটে ব্যবধান ৩-০ করে ফেলেন মার্কো আসেনসিও। ৮১ মিনিটে চতুর্থ গোল এনে দেন বদলি নামা করিম বেনজিমা। চলতি লিগে এটি তার ২৬তম গোল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাউজানে মধ্যরাতে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে বাবলু (২৭) নামে এক যুবককে গুলি করে...

৮০ কুস্তির মধ্যে চ্যাম্পিয়ন বাঘা শরীফ, রানার আপ রাশেদ

শত বছরের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৭তম আসর ঘিরে...

শিক্ষার্থীদের সঙ্গে হাসি-আড্ডায় প্রধানমন্ত্রী

বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের...

বর্তমান সরকার মেধানির্ভর মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়নকে টেকসই করতে মেধাভিত্তিক,...

কুমিল্লার বাঘা শরীফের হ্যাটট্রিক শিরোপা

জব্বারের বলী খেলায় টানা তিনবার শিরোপা জিতে হ্যাটট্রিক করেছেন...

কোতোয়ালীতে ঝটিকা মিছিল: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আ’ লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার

কোতোয়ালী থানাধীন রেলওয়ে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত...

আরও পড়ুন

কুমিল্লার বাঘা শরীফের হ্যাটট্রিক শিরোপা

জব্বারের বলী খেলায় টানা তিনবার শিরোপা জিতে হ্যাটট্রিক করেছেন কুমিল্লার বাঘা শরীফ। গতবার দ্বিতীয় শিরোপা জয়ের পর হ্যাটট্রিক শিরোপা জয়ের ঘোষনা দিয়েছিলেন বাঘা শরীফ।তিনি...

মেলা শুরু, খেলা কাল

বাংলাদেশের ঐতিহ্যের সবচাইতে বড় নিদর্শন জব্বারের বলী খেলা অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল শনিবার। ঐতিহাসিক লালদীঘি ময়দানে অনুষ্ঠিত হবে জব্বারের বলী খেলার ১১৭ তম আসর। সেই...

উদীয়মান ক্রিকেট একাডেমির জার্সি উম্মোচন

কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স আপয়োজিত অনুর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্ণামেন্টে অংশগ্রহনকারী উদীয়মান ক্রিকেট একাডেমির জার্সি উম্মোচন সম্পন্ন হয়েছে।আজ শুক্রবার বিকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামস্থ ক্রিকেট নেটে প্রধান অতিথি...

ক্লাব কলেজিয়েট লিঃ এর স্পোর্টস কার্নিভ্যাল কাল

ক্লাব কলেজিয়েট লিঃ আয়োজিত স্পোর্টস কার্নিভ্যাল অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার। অক্সিজেন স্পোর্টস জোনে আয়োজিত প্রথম এই কার্নিভ্যালে থাকছে চারটি ইভেন্ট।ইভেন্ট সমুহ হচ্ছে ফুটসাল, ব্যাডমিন্টন...