মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ সোমবার

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের আকাশে আজ (শনিবার) ইসলামি ক্যালেন্ডারের দশম মাস পবিত্র শাওয়ালের চাঁদ দেখা যায়নি। ফলে এ বছর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে কাল রোববার ৩০ রমজান পূর্ণ হবে।

সেই হিসেবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে আগামী সোমবার মুসলিমদের অন্যতম প্রধান উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি বলে শনিবার সন্ধ্যার পর জানিয়েছে সৌদি আরবের রাজকীয় আদালত।

সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক খালিজ টাইমস বলছে, শনিবার সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। যে কারণে আগামী ২ মে ঈদুল ফিতর পালিত হবে এবং ১ মে রমজান মাসের শেষ দিন।

সৌদি আরবের চাঁদ দেখা কমিটির সদস্য ও জ্যোতির্বিজ্ঞানী আবদুল্লাহ আল-খুদাইরি বলেছেন, তথ্য অনুযায়ী সৌদিতে আজ সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

এর আগে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শনিবার শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার কোনও সম্ভাবনা নেই বলে জানায় আবুধাবিভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি)।

সংস্থাটি বলেছে, শনিবার চাঁদ দেখতে না পাওয়ার অর্থ পবিত্র রমজান মাসের শেষ দিন হবে আগামীকাল অর্থাৎ রোববার।

শনিবার এক বিবৃতিতে আইএসি বলেছে, রমজান মাসের শেষের দিকের চাঁদটি তারা একেবারে হালকাভাবে চিহ্নিত করতে সক্ষম হয়েছে। যার অর্থ ইসলামি বিশ্বের সব দেশ থেকে এদিন শাওয়াল মাসের চাঁদ দেখা প্রায় অসম্ভব হবে।

সাধারণত মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও এশিয়ার অন্যান্য দেশে ঈদ উদযাপন করা হয়। সেই হিসেবে মধ্যপ্রাচ্যে সোমবার হলে বাংলাদেশে তার পরের দিন মঙ্গলবার পবিত্র ঈদুল-ফিতর উদযাপিত হবে।

বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ব্রুনেই, ইরান, ওমান, জর্ডান, মরক্কো এবং ঘানায় গত ৩ এপ্রিল পবিত্র রমজান মাস শুরু হয়। আমিরাতি গণমাধ্যমের খবর অনুযায়ী, এমিরেটস অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির পূর্বাভাসে শাওয়াল মাসের প্রথম দিন অর্থাৎ পবিত্র ঈদুল-ফিতর ২ মে পালিত হবে বলে জানানো হয়েছে।

তবে অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর এবং কানাডায় আগামী সোমবার পবিত্র ঈদুল-ফিতর উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার তিন দেশের কর্তৃপক্ষ শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় সোমবার ঈদুল-ফিতর উদযাপিত হবে বলে জানিয়েছে।

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের আনুষ্ঠানিক এক বিবৃতিতে বলা হয়েছে, অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল অস্ট্রেলিয়ার মুসলিম সম্প্রদায়ের জন্য ঘোষণা করতে পেরে আনন্দিত যে, কাউন্সিলের সদস্যদের পরামর্শ এবং স্থানীয় ও বৈশ্বিক পর্যবেক্ষকদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, রমজান মাসের শেষ দিন হবে আগামী রোববার (১ মে)। আর ১৪৩৩ হিজরির শাওয়াল মাসের প্রথম দিন সোমবার; এদিনই ঈদুল-ফিতর উদযাপন করা হবে।

সিঙ্গাপুরের মজিলস উলামা ইসলামও সেখানকার মুসলমানরা ২ মে (সোমবার) ঈদুল-ফিতর উদযাপন করবেন বলে ঘোষণা দিয়েছে। কানাডার মুসলিমদের সংগঠন দ্য এসোসিয়েশন অব মুসলিম ইন কানাডার এক বিবৃতিতে বলা হয়েছে, চলতি বছরে ঈদুল-ফিতর আগামী সোমবার উদযাপন করা হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। তবে ঈদুল ফিতরের সঠিক তারিখ ইসলামিক ক্যালেন্ডারের ১৪৩৩ হিজরির ১০তম মাস শাওয়ালের চাঁদ দেখা সাপেক্ষে নির্ধারিত হবে।

এছাড়াও তুরস্ক, ইরাক, কাতার, কুয়েত ও ফ্রান্সেও সোমবার (২ মে) পবিত্র ঈদুল-ফিতর উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...

চট্টগ্রামে ২০ হাজার টাকায় কন্যাশিশু বিক্রি মার, দাদির অভিযোগে উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পরিবারের অগোচরে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে নিজের এক মাস বয়সী কন্যাশিশুকে ২০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক...