সোমবার, ২৭ জুলাই ২০২৬

উখিয়ায় ক্যাম্পে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেফতার করেছে ৮ এপিবিএনের সদস্যরা। 

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে উখিয়া থানাধীন ক্যাম্প-১৯ এর আওতাধীন বি/১৬ ব্লকের ফ্রেছন্ডশিপ কর্তৃক পরিচালিত লার্নিং সেন্টার-২২৩ এর সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন,১৯ নং ক্যাম্পের ৭/সি ব্লকের মৃত সিরাজুল ইসলামের ছেলে খোরশেদ আলম (৩৬) একই ক্যাম্পের ৪/বি ব্লকের সিরাজুল ইসলামের ছেলে মোমতাজ উল্লাহ(৩২) , ১৩ নং ক্যাম্পের ৩/এফ ব্লকের আবদুল হকের ছেলে মোঃ আসাদ (১৯)

একই ক্যাম্পের ৪/বি ব্লকের মৃত আবুল বাশারের ছেলে মোহাম্মদ হারুন (৩৬) ও একই ক্যাম্পের ৫/বি ব্লকের মৃত জাফর আলমের ছেলে মোহাম্মদ নুর (২৩)।

উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে ৬টি কাঠের বাটযুক্ত লোহার কাটারি (দা),১টি মিনি চাইনিজ কুড়াল ২টি লোহার শাবল ও ১টি লোহার রড।

৮ এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো.কামরান হোসেন বৃহস্পতিবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, গোপন সূত্রে জানা যায় ক্যাম্প-১৯ এর বি/১৬ ব্লকে ফ্রেন্ডশিপ কর্তৃক পরিচালিত লার্নিং সেন্টার -২২৩ এর সামনে ফাঁকা জায়গায় ডাকাতি করার জন্য আনুমানিক ২০/২১ জন এফডিএমএন সদস্য একত্রিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে তাজনিমারখোলা পুলিশ ক্যাম্পের পুলিশ ইন্সপেক্টর (নিঃ) মোঃ মাহবুব আলম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ উল্লেখিত স্থানে অভিযান পরিচালনা করে ৫ রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে ক্যাম্প এলাকায় ডাকাতি, অপহরন সহ বিভিন্ন অপরাধের সাথে তারা জড়িত বিষয়ে তারা স্বীকার করে ।

গ্রেফতারকৃত রোহিঙ্গাদের উখিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

আরও পড়ুন

ঈদগাঁওতে ট্রাকের ধাক্কায় এক শিশু নিহত

কক্সবাজারের ঈদগাঁও থানার সামনে শাহ ফকির বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় আবদুল্লাহ (১২) নামের এক শিশু নিহত হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১:০৩ মিনিটে এ...

টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফরের ৭ বছরের কারাদণ্ড

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে ৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।একই...

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে।মন্ত্রী আজ সকালে রাজধানীর...

শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ পেকুয়ার ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে পেকুয়া উপজেলার...