রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

চট্টগ্রামে ৯৯৯ এ শিশুর ফোন: আটক দুই ছিনতাইকারী

বিশেষ প্রতিনিধি।

অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়া শিশু মো. সাগর (১৫) পড়াশোনার ইতি টেনে পরিবারের দায়িত্ব পালনের জন্য কাজির দেউড়ী বিদ্যুৎ অফিসে চাকরি করে।

বুধবার (২৭ এপ্রিল) বিকেলে অফিস থেকে বাসায় ফেরার পথে খুলশী থানার লালখান বাজারের ইস্পাহানির মোড় এলাকায় সাগরকে মারধর করে মোবাইল ছিনিয়ে নিয়ে চলে যায় দুইজন ছিনতাইকারী। পরে আহত অবস্থায় পাশের একজন থেকে মোবাইল নিয়ে সাগর সাহায্য চেয়ে কল দেয় জাতীয় জরুরি সেবা- ৯৯৯ এ।

আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) খুলশী থানার এস আই মো. আবু হাসনাত মিশু বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন পেয়ে ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে যাই। যাওয়ার পরে সাগর জানিয়েছে, কাজির দেউড়ী থেকে কাজ শেষ করে বাসায় ফেরার পথে লালখান বাজার এলাকায় পৌঁছার পরে দুইজন লোক তাকে ডাক দেয়। তা শুনে তাদের কাছে যাওয়ার পরে সাগরের হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন নিয়ে তাকে ধাক্কা দিয়ে ফেলে দুইজন চলে যায়। এই ঘটনা শুনে আমরা ঘটনার তদন্ত শুরু করি।

পরে স্থানীয় লোকজনের সহায়তায় দুইজনকে শনাক্ত করি৷ পরে রাত নয়টার দিকে নগরীর লালখান বাজারের বাগঘোনা এলাকায় অভিযান চালিয়ে সাকিব ও ইমন নামে দুইজনকে আটক করা হয়েছে। পরে তাদের কাছ থেকে শিশুর মোবাইলটি উদ্ধার করা হয়েছে। পরে শিশুটিকে মোবাইলটি বুঝিয়ে দেওয়া হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাউজানে মধ্যরাতে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে বাবলু (২৭) নামে এক যুবককে গুলি করে...

৮০ কুস্তির মধ্যে চ্যাম্পিয়ন বাঘা শরীফ, রানার আপ রাশেদ

শত বছরের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৭তম আসর ঘিরে...

শিক্ষার্থীদের সঙ্গে হাসি-আড্ডায় প্রধানমন্ত্রী

বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের...

বর্তমান সরকার মেধানির্ভর মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়নকে টেকসই করতে মেধাভিত্তিক,...

কুমিল্লার বাঘা শরীফের হ্যাটট্রিক শিরোপা

জব্বারের বলী খেলায় টানা তিনবার শিরোপা জিতে হ্যাটট্রিক করেছেন...

কোতোয়ালীতে ঝটিকা মিছিল: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আ’ লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার

কোতোয়ালী থানাধীন রেলওয়ে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত...

আরও পড়ুন

রাউজানে মধ্যরাতে যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে বাবলু (২৭) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাত ৩টায় পৌরসভার ঢালারমুখ এলাকায় এ ঘটনা ঘটে।নিহত...

৮০ কুস্তির মধ্যে চ্যাম্পিয়ন বাঘা শরীফ, রানার আপ রাশেদ

শত বছরের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৭তম আসর ঘিরে উৎসবের নগরীতে পরিণত হয়েছে চট্টগ্রাম। খেলা শুরুর আগে থেকেই লালদীঘি মাঠে উপচে পড়েছে দর্শকের ভিড়।...

কুমিল্লার বাঘা শরীফের হ্যাটট্রিক শিরোপা

জব্বারের বলী খেলায় টানা তিনবার শিরোপা জিতে হ্যাটট্রিক করেছেন কুমিল্লার বাঘা শরীফ। গতবার দ্বিতীয় শিরোপা জয়ের পর হ্যাটট্রিক শিরোপা জয়ের ঘোষনা দিয়েছিলেন বাঘা শরীফ।তিনি...

কোতোয়ালীতে ঝটিকা মিছিল: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আ’ লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার

কোতোয়ালী থানাধীন রেলওয়ে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগে অঙ্গসংগঠনের ঝটিকা মিছিল থেকে ১২ নেতাকর্মী গ্রেফতার করেছে পুলিশ।তাদের বিরুদ্ধে সন্ত্রাস...