শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

চন্দনাইশে জনতার হাতে আটক পাঁচ ডাকাত

আবু তালেব আনচারী, চন্দনাইশ প্রতিনিধি।

চট্টগ্রামের চন্দনাইশে অভিনব কায়দায় দোকান ডাকাতি করার সময় ৫ ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনগণ।

আজ (২৭ এপ্রিল) বুধবার সকালে চন্দনাইশ উপজেলার রওশন হাট এলাকায় তাদের আটক করা হয়।

জানা যায় একটি পাইকারি তেলের দোকান থেকে অভিনব কায়দায় ভুয়া চালানপত্র বানিয়ে রওশন হাট পাইকারি তেলের দোকান জিলানি স্টোর থেকে দোকানের মালিক না থাকা অবস্থায় দারোয়ানকে ভুয়া চালানপত্র দেখিয়ে আটটি তেলের ড্রাম ট্রাকে তুলে নেয়।

প্রতি ড্রাম তেলের মূল্য ৩৫ হাজার টাকা। এসময় স্থানীয় দোকানদার এর সন্দেহ হলে তাদেরকে আটক করে পুলিশে খবর দেয়।

খবর পেয়ে চন্দনাইশ থানার এস আই নিমাই ঘটনাস্থলে পৌঁছে ৫ জনকে আটক করে। এই সময় পটিয়া থেকে পুলিশ আসলে গত মঙ্গলবার পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় একই কায়দায় তেল ডাকাতি করার ঘটনা ঘটলে আটককৃত ডাকাতদের পটিয়া থানায় সোপর্দ করা হয়।

আটককৃতরা হলেন চকরিয়া জেলার পেকুয়া থানার ছৈয়দ নুরের ছেলে শামসুল আলম (৫৫) পেকুয়া তইটং থানার আবদুর রহমানের ছেলে মো শাহাব উদ্দিন, কর্ণফুলি থানার ইব্রাহিমের ছেলে নুরুল আলম (৩১), নোয়াখালী এলাকার নুরুল আলমের ছেলে জুয়েল(১৮), কর্ণফুলি থানার শামসুল আলমের ছেলে মোঃ মিজান(২০)।

এ বিষয়ে যোগাযোগ করা হলে পটিয়া থানার ওসি রেজাউল করিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাদের বিরুদ্ধে মামলা রুজু হলে আদালতে প্রেরণ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে...

পুলিশের বিশেষ অভিযানে সাজা ও পরোয়ানাভুক্ত ১৩ জন গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১৩ জনকে...

৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’, থাকবে সরকারি ছুটি

প্রতি বছরের ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’...

বাঁশখালীর সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুল হকের ৭ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন...

জব্বারের বলি খেলা ও বৈশাখি মেলাকে ঘিরে নিরাপত্তায় সিএমপি’র সমন্বয় সভা

আসন্ন ঐতিহ্যবাহী মরহুম আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা (বলি...

কর্ণফুলীতে ব্যবসায়ী হত্যা: আদালতে প্রধান আসামির স্বীকারোক্তি

চট্টগ্রামের কর্ণফুলীর মইজ্জ্যারটেকে ব্যবসায়ী মো. দিদারুল আলম হত্যা মামলার...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে পড়ে এক উপজাতীয় যুবকের মৃত্যু হয়েছে। নিহত রেঙ্গা মার্মা (৩৮) পাইনছড়ি মার্মা পাড়ার বাসিন্দা ও...

পুলিশের বিশেষ অভিযানে সাজা ও পরোয়ানাভুক্ত ১৩ জন গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ১২ টার পর থেকে জেলা পুলিশের নির্দেশনায় পরিচালিত এ...

বাঁশখালীর সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুল হকের ৭ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে...

জব্বারের বলি খেলা ও বৈশাখি মেলাকে ঘিরে নিরাপত্তায় সিএমপি’র সমন্বয় সভা

আসন্ন ঐতিহ্যবাহী মরহুম আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা (বলি খেলা) ও বৈশাখি মেলা উপলক্ষে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে নিরাপত্তা সমন্বয় সভা...