সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

কুতুবদিয়ার শীর্ষ ডাকাত রবি ও ৪ সহযোগী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

কুতুবদিয়ার শীর্ষ ডাকাত ও ১০ মামলার মামলার আসামি রবিউল্লাহ প্রকাশ রবি ডাকাত এবং তার ৪ সহযোগীকে ৭টি অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদসহ কুতুবদিয়া থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১২ টার দিকে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি টিম কক্সবাজারের কুতুবদিয়ার আলী আকবর ডেইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, কক্সবাজার জেলার কুতুবদিয়া থানাধীন আলী আকবর ডেইল এলাকার মৃত কালা মিয়ার ছেলে রবি উল্লাহ (৪০), একই এলাকার মৃত মোঃ মুজাফ্ফর এর ছেলে নেছার উদ্দিন (৩৮),মোঃ ইন্নামিন প্রকাশ ইবনে আমিন এর ছেলে মোঃ জসিম উদ্দিন (৩০) ও মৃত এলাহদাদ এর ছেলে মোঃ এয়ার খাঁন (৩০) এবং বাদশা মিয়ার ছেলে রিফাত (২০)।

র‌্যাব-৭, এর সিনিঃ সহকারী পরিচালক মিডিয়া মোঃ নুরুল আবছার জানান, বিশেষ সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি যে, ৬/৭ জন অস্ত্রধারী কুখ্যাত মাদক ব্যবসায়ী কক্সবাজার জেলার কুতুবদিয়া থানাধীন ৬নং আলী আকবর ডেইল ইউপির হাসের ঘোনা এলাকায় আসামি শীর্ষ ডাকাত রবিউল্লাহ ওরেফ রবি ডাকাত লবনের মাঠের মেশিনঘরে একত্রিত হয়ে অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির জন্য শলাপরামর্শ করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামীদেরকে আটক করা হয়। পরে তাদের নিজ হেফাজতে থাকা কোমড় এবং প্লাস্টিকের বস্তার ভিতর হতে ১টি ওয়ান শুটারগান, ৫টি এলজি বন্দুক, ১টি একনলা বন্দুক, ১৯ রাউন্ড গুলি এবং ২টি কিরিচ উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একটি সংঘবদ্ধ চিহিৃত শীর্ষ ডাকাত দলের সক্রিয় সদস্য এবং আসামী রবি উল্লাহ এই চক্রের প্রধান। কুতুবদিয়া একটি দুর্গম ও উপকুলীয় এলাকা হওয়ায় তারা ঐ এলাকায় অস্ত্রের ভয়-ভীতি প্রদর্শণ করে সাধারণ মানুষের কাছ থেকে লবন চাষের মাঠসহ বিভিন্ন ঘোনা জোর জবরদস্তি করে দখল করে থাকে। এছাড়াও এই চক্রটি অস্ত্রের ভয় দেখিয়ে কক্সবাজার জেলার কুতুবদিয়া এলাকায় লুটপাট, ছিনতাই, চুরি, রাহাজানি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ড করে থাকে। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে উল্লেখিত অপরাধের কারনে তাদের প্রত্যেকের নামে ৮/১০টি করে মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন।

গ্রেফতারকৃত আসামী্দের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই র‍্যাব কর্মকর্তা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে প্রায় দশ হাজার পিস ইয়াবাসহ চালক আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিশেষ কৌশলে সিএনজির ভেতরে লুকিয়ে রাখা...

বিএনপি নেতাকে চড় মারা সেই কলেজ শিক্ষিকা সাময়িক বরখাস্ত

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে মারামারির ঘটনায়...

চট্টগ্রামের রাউজানে বিএনপি কর্মী বাবলু হত্যা, ২ জন গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে বিএনপি’র কর্মী মোহাম্মদ কাউছার জামান বাবলুকে গুলি...

বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের সাত জেলায় বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার...

ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরের পানিতে ডুবে সাদিক হোসেন তাজুন (১১)...

চট্টগ্রামে লিফটের গর্তে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে চকবাজার থানায় বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়িতে প্রায় দশ হাজার পিস ইয়াবাসহ চালক আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় বিশেষ কৌশলে সিএনজির ভেতরে লুকিয়ে রাখা ৯ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সিএনজি চালককে আটক করা হয়েছে।আটক...

বিএনপি নেতাকে চড় মারা সেই কলেজ শিক্ষিকা সাময়িক বরখাস্ত

রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে মারামারির ঘটনায় আলোচিত শিক্ষিকা আলেয়া খাতুন হীরাকে সাময়িক বরখাস্ত করেছে রাজশাহী অঞ্চলিক মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।আজ রবিবার...

চট্টগ্রামের রাউজানে বিএনপি কর্মী বাবলু হত্যা, ২ জন গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে বিএনপি’র কর্মী মোহাম্মদ কাউছার জামান বাবলুকে গুলি করে হত্যার মামলার এজাহারভুক্ত ২ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।শনিবার (২৫ এপ্রিল) রাতে রাউজান থানাধীন...

বজ্রপাতে ৭ জেলায় ১৪ জনের মৃত্যু

দেশের সাত জেলায় বজ্রপাতে ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত এসব প্রাণহানির ঘটনা ঘটে। এর মধ্যে গাইবান্ধায় পাঁচজন, সিরাজগঞ্জে...