বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

৪৪ বিলিয়ন ডলারে টুইটার কিনে নিচ্ছেন ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক

টুইটারের পরিচালনা পর্ষদ ইলন মাস্কের ৪৪ বিলিয়ন ডলারের অধিগ্রহণ প্রস্তাব গ্রহণ করেছে।

সোমবার (২৫ এপ্রিল) টুইটার এ ঘোষণা দিয়েছে।

মার্কিন ইলেকট্রিক গাড়ি নির্মাতা ও প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী এই কর্মকর্তা দুই সপ্তাহ আগে মন্তব্য করেছিলেন, টুইটারে অসাধারণ সম্ভাবনা রয়েছে, তিনি তা উদ্ঘাটন করবেন।

তিনি টুইটারে কন্টেন্ট রেস্ট্রিকশন ও ফেক অ্যাকাউন্ট নির্মূলে ধারাবাহিক পরিবর্তন আনার ঘোষণা দিয়েছেন।

টুইটার প্রাথমিকভাবে ইলন মাস্কের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। তবে শেষ পর্যন্ত চুক্তি করায় এখন বিষয়টির অনুমোদনের জন্য শেয়ারহোল্ডারদের ভোট নেওয়া হবে।

এদিকে টুইটার কিনে নিতে ইলন মাস্কের চুক্তির খবরে শেয়ারবাজারে কিছু সময় কোম্পানিটির লেনদেন বন্ধ থাকে। পরে পুনরায় লেনদেন চালু হলে শেয়ারের দাম ৬ শতাংশ বৃদ্ধি পায়।

ফোর্বসের তথ্য অনুযায়ী ইলন মাস্ক বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। তার সম্পদের পরিমাণ আনুমানিক ২৭৩.৬ বিলিয়ন ডলার। তিনি গাড়ি নির্মাতা ও প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলা ছাড়াও মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্স পরিচালনা করছেন।

টুইটার কেনার চুক্তির ঘোষণা দিয়ে এক বিবৃতিতে ইলন মাস্ক বলেন, কার্যকর গণতন্ত্রের ভিত্তি বাকস্বাধীনতা এবং টুইটার হলো ডিজিটাল টাউন স্কোয়ার যেখানে মানুষের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বিতর্ক হয়।

ইলন মাস্ক টুইটার অধিগ্রহণ করতে কয়েকদিন আগেই একটি অর্থায়ন প্যাকেজ ঘোষণা করেছিলেন। তার ওই প্রস্তাবের পর টুইটারের নির্বাহী পর্ষদ এটি নিয়ে গুরুত্বের সঙ্গে চিন্তা-ভাবনা শুরু করে। টুইটারের অনেক অংশীদার চুক্তির সুযোগ হাতছাড়া না করার জন্য কোম্পানিটির প্রতি আহ্বান জানায়।

মাস্ক এতদিন টুইটারের ৯ দশমিক ১ শতাংশ শেয়ারের মালিক ছিলেন। তিনি সামাজিক যোগাযোগের মাধ্যমটির দ্বিতীয় বৃহত্তম শেয়ারহোল্ডার।

এর আগে ইলন মাস্ককে পরিচালনা বোর্ডে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছিল টুইটার। কিন্তু স্পেসএক্স টুইটারের সেই আহ্বান নাকচ করে দেয়। অন্যদিকে আগে টুইটারের বোর্ড অব ডিরেক্টরস মাস্কের কিনে নেওয়ার প্রস্তাবের বিরোধিতা করে নতুন একটি ধারা তৈরি করেছিল, যা মাস্কের পক্ষে বাজারের মাধ্যমে কোম্পানির ১৫ শতাংশের বেশি শেয়ার কিনে নেওয়াকে কঠিন করে তুলছিল।

গত শুক্রবার কোম্পানির বেশ কয়েকজন শেয়ারহোল্ডারের সঙ্গে মাস্কের সাক্ষাতের পরে টুইটারের পরিচালনা পর্ষদের চিন্তা-ভাবনায় পরিবর্তন আসে। বৃহস্পতিবার টেসলার সিইও ইলন মাস্ক বলেছিলেন, তিনি লেনদেনের অর্থায়নের জন্য ইতোমধ্যে ৪ হাজার ৬০০ কোটি ডলার প্রস্তুত রেখেছেন।

বিশ্বের শীর্ষ এ ধনী টুইটারের ক্রয়মূল্যের বেশিরভাগ অংশ ব্যক্তিগত অর্থ থেকে পরিশোধের আলোচনা করেন। টুইটার কেনার এই প্রক্রিয়ায় তিনি টেসলাকে জড়াবেন না বলেও জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বুদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতাদের শুভেচ্ছা বিনিময়

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা...

রাঙ্গুনিয়ায় চলন্ত অটোরিক্সায় গাছ পড়ে চালক নিহত, আহত ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাপ্তাই সড়কের মরিয়মনগর কাটাখালী এলাকায় চলন্ত সিএনজিচালিত...

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ...

সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...

আরও পড়ুন

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিল বাংলাদেশ

নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি আর মোস্তাফিজের দুর্দান্ত বোলিং এর উপর ভর করে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে নিল বাংলাদেশ। ঢাকায় সিরিজের প্রথম দুই ম্যাচের...

আমিরাতের দুটি কেন্দ্রে এসএসসি প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন

দেশের সাথে সঙ্গতি রেখে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর অধীন আমিরাতে বাংলাদেশের দুইটি শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথম...

খুলে দেওয়ার একদিনের মধ্যেই আবারও হরমুজ বন্ধ করল ইরান

ইরান আবারও হরমুজ প্রণালী-এ অবরোধ জারি করেছে ।শনিবার (১৮ এপ্রিল) ইরানের যৌথ সামরিক কমান্ড এক বিবৃতিতে জানায়, প্রণালিটির নিয়ন্ত্রণ “আগের অবস্থায় ফিরে গেছে” এবং...

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন নরওয়েভিত্তিক মোবাইল অপারেটর এবং টেলিকমিউনিকেশন কোম্পানি টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেনেডিক্টে শিলব্রেড ফাসমার।সোমবার (১৩...