মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

রাহাত্তারপুল এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকায় সড়ক দুর্ঘটনায় আমান উল্লাহ সিকদার (৬২) ব্যক্তির মৃত্যু হয়েছে।

রবিবার (২৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, রাস্তা পার হতে গিয়ে সিএনজিচালিত অটোরিক্সার ধাক্কায় তিনি গুরুত্বর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

নিহত আমান উল্লাহ আনোয়ারা উপজেলার বরুমচড়া শিকদার বাড়ি এলাকার বাসিন্দা এবং বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ছিলেন বলে জানা গেছে।

নিহতের ছেলে ফয়েজ সিকদার বলেন, সকালে বাবা রাহাত্তারপুল এলাকার ব্লুমিং পার্ক সংলগ্ন বাসায় আসার জন্য গ্রামের বাড়ি থেকে রওনা দেন। দুপুরে তিনি ব্লুমিং পার্কের সামনে রাস্তা পারাপারের সময় সিএনজিচালিত অটোরিক্সা তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই ব্যাপারে পাঁচলাইশ থানার ওসি তদন্ত সাদেকুর রহমান চট্টগ্রাম নিউজকে জানান, সড়ক দুর্ঘটনায় গুরুত্বর আহত অবস্থায় সি এন জি চালক একজন বয়স্ক ব্যক্তিকে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ভর্তি দেন । কিছুক্ষণের মধ্যে তার মৃত্যু হয় ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...

সরকার ও সমাজ সমন্বিতভাবে কাজ করলে সর্বোচ্চ সেবা নিশ্চিত হয় ওরিয়েন্টেশনে: বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন বলেছেন, প্রযুক্তিসহ বিভিন্ন কারনে বর্তমানে জেনারেশন বাহিত জ্ঞান অনেক কমে গেছে। পূর্ববর্তীদের কাছ থেকে অনেকাংশে আলাদা জীবন যাপন...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...