শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

কাপ্তাইয়ে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ঘর পাচ্ছেন ২৬ টি ভূমিহীন-গৃহহীন পরিবার

ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি।

মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রীর এ ঘোষণার প্রেক্ষিতে ৩য় পর্যায়ে ঈদ উপহার হিসাবে সারাদেশে আগামী ২৬ এপ্রিল ৩২ হাজার ৯ শত ৪ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে নতুন ঘর হস্তান্তর করবেন।

আজ রবিবার (২৪ এপ্রিল) বেলা ১ টায় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান তাঁর দপ্তরে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, হেডম্যান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে এই তথ্য জানান।

ইউএনও জানান, মাননীয় প্রধানমন্ত্রীর এই ঘোষণার প্রেক্ষিতে পরিবার প্রতি ২ শতাংশ খাসজমি বন্দোবস্ত প্রদানপূর্বক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে একক গৃহ নির্মাণের মাধ্যমে পুর্নবাসনের লক্ষ্যে গত বছরের ২৩ জানুয়ারী মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে ১ম পর্যায়ে একযোগে ৬৯ হাজার ৯শত ৪ টি এবং একই বছরের ২০ জুন ২য় পর্যায়ে ৫২ হাজার ৯ শত ৪৫ টি উপকারভোগী পরিবারের মাঝে ঘর হস্তান্তর করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইউএনও মুনতাসির জাহান জানান, মাননীয় প্রধানমন্ত্রীর এই কার্যক্রমের অংশ হিসাবে ইতিমধ্যে কাপ্তাই উপজেলায় ১ম পর্যায়ে ৬৮ টি এবং ২য় পর্যায়ে ৫ টি সহ মোট ৭৩ টি গৃহ উপজেলার ৫ টি ইউনিয়নের উপকারভোগীদের হাতে হস্তান্তর করা হয়েছে।

প্রেস ব্রিফিং এ উপস্থিত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন জানান, কাপ্তাই উপজেলায় তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপে আরোও ২৬ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার হিসাবে দেওয়া ঘর দেওয়া হবে।

ইতিমধ্যে এই ঘরের নির্মাণ কাজ শুরু হয়েছে। প্রতিটি ঘরের জন্য ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৬৯ হাজার ৫শত টাকা।

এইসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, ২ নং রাইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মংক্য মারমা, উপজেলা ভূমি অফিসের কানুনগো মোঃ সিরাজ উ দ্দৌলা, ইউপি সদস্য মোঃ সেলিম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ...

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও...

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে : প্রতিমন্ত্রী

দেশের ইতিহাসে বর্তমানে জ্বালানির মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের...

নাইক্ষ্যংছড়িতে রাতভর নিখোঁজের পর সকালে খালে মিলল মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তবর্তী এলাকায় ব্রিজের রেলিংয়ে বসতে গিয়ে নিচে...

আরও পড়ুন

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় গ্রামের সর্দারসহ একই পরিবারের আরও তিনজন আহত হয়েছেন। আজ শুক্রবার (১৭...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও তিনটি প্রতিষ্ঠান। এরমধ্যে আছেন স্বাধীনতা আন্দোলনে অবদানের জন্য প্রয়াত রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমান (মরণোত্তর), মুক্তিযুদ্ধে...

দেশে জ্বালানির মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে : প্রতিমন্ত্রী

দেশের ইতিহাসে বর্তমানে জ্বালানির মজুত সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সরকার জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ধারাবাহিকভাবে...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প, সহায়তা পেল ২৭৯ জন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় অসহায়, গরীব ও দুঃস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। একইসঙ্গে স্থানীয় শিক্ষা...