শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

দক্ষিণী সিনেমাকে কটাক্ষ করলেন নওয়াজ উদ্দিন

বিনোদন ডেস্ক

বর্তমান সময়ে ভারতের সিনেমা হলগুলোতে রাজত্ব করছে ‌‘আরআরআর’ ‘কেজিএফ ২’ এর মতো দক্ষিণী সিনেমাগুলো। করোনা মহামারির পর মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে যেখানে দক্ষিণের সিনেমাগুলো এক হাজার কোটি টাকার ক্লাবে প্রবেশ করছে, সেখানে বলিউডের একমাত্র সিনেমা ‘দ্য কাশ্মীর ফাইলস’ আয় করেছ ২৫০ কোটি। আর এটাই যেনো পছন্দ হচ্ছে না বলিউডের গুণী অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির। বিগ বাজেটের এই সিনেমাগুলো নিয়ে রীতিমতো নেতিবাচক মন্তব্য করেছেন নওয়াজ।

বলিউড হাঙ্গামাকে দেয়া এক সাক্ষাৎকারে নওয়াজ বলেন, ‘করোনার লকডাউনের সময় মানুষ ওয়ার্ল্ড ফিল্ম দেখেছে। ভেবেছিলাম তাদের স্বাদ বদলেছে। কিন্তু এখন যে ধরনের সিনেমা বানানো হচ্ছে, তাতে মনে হচ্ছে, স্কিল গেছে তেল আনতে। সবাইকে শুধু অতিমাত্রায় বিনোদন দাও, আর তাতেই তো ছবি হিট হবে।’

নওয়াজ আরো বলেন, ‘এসব সিনেমা দেখে সবাই অবাক হচ্ছে। প্লেন পানিতে চলছে, মাছ আকাশে উড়ছে। তা ছাড়া এগুলো হলো ভিজুয়াল এক্সপেরিয়েন্স, আমারও দেখতে ভালো লাগে। কিন্তু এখানে সিনেমা কই। ভাগ্য ভালো, ওটিটির কারণে আমরা এখনো কোডা, কিং রিচার্ড-এর মতো কিছু ভালো সিনেমা দেখতে পারছি।’

উল্লেখ্য, বর্তমানে বলিউড সিনেমার চাইতে দক্ষিণী সিনেমাকে প্রাধান্য দিচ্ছেন দর্শকরা। দক্ষিণী সিনেমা যেমন একের পর এক বক্স অফিসে রেকর্ড তৈরী করছে তেমনি আশানুরূপ আয় পাচ্ছেনা বলিউড সিনেমাগুলো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

৮০ কুস্তির মধ্যে চ্যাম্পিয়ন বাঘা শরীফ, রানার আপ রাশেদ

শত বছরের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৭তম আসর ঘিরে...

শিক্ষার্থীদের সঙ্গে হাসি-আড্ডায় প্রধানমন্ত্রী

বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ল্যাবরেটরি স্কুলের...

বর্তমান সরকার মেধানির্ভর মানবসম্পদ গড়ে তুলতে বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়নকে টেকসই করতে মেধাভিত্তিক,...

ঐতিহাসিক জব্বারের বলী খেলায় কুমিল্লার বাঘা শরীফের হ্যাটট্রিক শিরোপা

জব্বারের বলী খেলায় টানা তিনবার শিরোপা জিতে হ্যাটট্রিক করেছেন...

কোতোয়ালীতে ঝটিকা মিছিল: নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আ’ লীগের ১২ নেতাকর্মী গ্রেফতার

কোতোয়ালী থানাধীন রেলওয়ে বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে নিষিদ্ধ ঘোষিত...

বাকলিয়ায় ১৬ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ১৬ হাজার ইয়াবা...

আরও পড়ুন

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’– পুরনো সব জীর্ণতাকে পেছনে ফেলে ভোরের আকাশে উদিত হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য।১৪৩২ এর...

জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি

অতিথি লেখক: কল্যাণ বড়ুয়া মুক্তা ।  জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি দেখার সু‌যোগ হ‌য়ে‌ছে। র‌বিবার (৬ এ‌প্রিল ) ভো‌রে টো‌কিও আরআরকে হেড়...

রবিরশ্মি’র “প্রেমে ধন্য কর” শীর্ষক রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা ও আলোচনা সভা

রবিরশ্মি, চট্টগ্রাম শাখার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও নব নির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক উপলক্ষে গত ২৮ মার্চ শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল...