রবিবার, ২ আগস্ট ২০২৬

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির প্রথম দিনে চট্টগ্রামে যাত্রীদের চাহিদা কম

মো. মহিউদ্দিন

ঈদ সামনে রেখে চট্টগ্রাম রেলস্টেশনে শুরু হয়েছে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি। স্টেশনের ১০টি কাউন্টারে শনিবার সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয়ে চলবে বিকাল ৫টা পর্যন্ত। তবে প্রথম দিনে অগ্রিম টিকিটপ্রত্যাশী যাত্রীদের তেমন ভিড় ছিল না।

যাত্রীরা আসামাত্রই কাউন্টারে টিকিট পেয়েছেন। শনিবার দেয়া হচ্ছে ২৭ এপ্রিলের টিকিট।

আগামী ২৭ এপ্রিল পর্যন্ত ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হবে। প্রতিদিন ৭ হাজার ৩৪ টি টিকিট বিক্রি করা হবে।

এবার চট্টগ্রাম থেকে ১০টি আন্তনগর ট্রেনের সঙ্গে চাঁদপুরগামী দুটি স্পেশাল ট্রেনের অগ্রিম টিকিট দেওয়া হবে। এর মধ্যে শনিবার (২৩ এপ্রিল) দেওয়া হবে ২৭ এপ্রিলের যাত্রার টিকিট, রবিবার (২৪ এপ্রিল) দেওয়া হবে ২৮ এপ্রিলের টিকিট। সোমবার (২৫ এপ্রিল) দেওয়া হবে ২৯ এপ্রিলে টিকিট, মঙ্গলবার (২৬ এপ্রিল) দেওয়া হবে ৩০ এপ্রিলের টিকিট এবং বুধবার (২৭ এপ্রিল) দেওয়া হবে ১ মে যাত্রার অগ্রিম টিকিট।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী চট্টগ্রাম নিউজকে জানান, সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত যাত্রীরা স্টেশনের ১০টি কাউন্টার থেকে ঈদের অগ্রিম টিকিট কিনতে পারবেন। রেলস্টেশন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত আছেন। এখন ১০টি আন্তঃনগর ট্রেনের টিকিট অগ্রিম বিক্রি করা হলেও ঈদের সময় প্রতিদিন লোকাল ট্রেনগুলো চলবে। এ ছাড়া চট্টগ্রাম স্টেশন থেকে ২টি স্পেশাল ট্রেন চলবে।

তিনি বলেন আমাদের দুপুর পৌনে ১ টা পর্যন্ত অনলাইনে সহ মোট ৫৭ % টিকিট বিক্রি হয়েছে। তবে কাউন্টারে যাত্রীদের অবস্থান খুবই কম হয়তো ২৭ এপ্রিল পযর্ন্ত টিকিট পাওয়া যাবে এইজন্যই যাত্রীরা আগে টিকিট নিচ্ছে না।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশ সুপার (এসপি) হাসান চৌধুরী চট্টগ্রাম নিউজকে বলেন, ‘সব যাত্রী যাতে নির্বিঘ্নে কাউন্টার থেকে টিকিট কিনতে পারেন সেজন্য রেলওয়ে পুলিশের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে টিকিট কালোবাজারি রোধে রেলওয়ে পুলিশ সব সময় জিরো ট্রলারেন্সে আছে। স্টেশন এলাকায় টিকিট কালোবাজারি রোধে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের গোয়েন্দা তৎপরতা থাকবে।

টিকিট কালোবাজারিকে আইনের আওতায় আনা হবে। এছাড়াও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ আমাদের সহায়তা দিচ্ছি সারাক্ষণ।

তিনি অপরিচিত কারো কাছ থেকে কিছু দেওয়া নেওয়া থেকে বিরত থাকার পরামর্শও দিয়েছেন।

এবার এনআইডি/জন্ম সনদ ছাড়া টিকিট দেওয়া হবে না। এছাড়াও অতিরিক্ত যাত্রীর ভিড়ে নারীদের যাতে টিকিট নিতে সমস্যা না হয় সেজন্য আলাদা কাউন্টারের ব্যবস্থা রাখা করছে রেলওয়ে কর্তৃপক্ষ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও...

দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রফতানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬...

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন...

আরও পড়ুন

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে ইসলামাবাদ রেলস্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। তিনি ১ আগস্ট শনিবার দুপুরে...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় দুই নারীসহ চারজনকে আটক করা হয়েছে।...

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার বর্জ্য ব্যবস্থাপনা, সবুজায়ন, পানি নিষ্কাশন ও সার্বিক নগর ব্যবস্থাপনা সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী...

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মুস্তাকিম (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩১...