রবিবার, ৯ আগস্ট ২০২৬

পটিয়ার কাশিয়াইশ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই সোহেল ছুরিকাঘাতে খুন

নয়ন শর্মা, পটিয়া প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেমের ছোট ভাই মো. সোহেল (৩৫) নিহত হয়েছেন। এই ঘটনায় আরও তিনজন গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালের ২৫ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

নিহতের পরিবারের সাথে কথা বলে জানা গেছে, রাত সাড়ে দশটার দিকে বুধপুরা বাজারে কাশেম চেয়ারম্যানের সাথে ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ কায়েসের অনুসারীদের সাথে বাকবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে মোঃ কায়েসের অনুসারী মোঃ সৌরভ ক্ষিপ্ত হয়ে সোহেলকে চুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলে সৃষ্ট সংঘর্ষে আরো তিন জন আহত হন।

অপর তিন আহতরা হলেন মোঃ সাজ্জাদ(২০), সাদ্দাম হোসেন(৩০),  জয়নাল আবেদীন(৩৪)।

পরে চারজনকেই আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোঃ সোহেলকে মৃত ঘোষনা করেন।

কাসেম চেয়ারম্যানের ভাগ্নে টিপু জানান, বুধপুরা বাজারে মামাকে কায়েছের অনুসারীরা অতর্কিত হামলা করে ছুরিকাঘাত করে। এরপর উনাকে দ্রুত চট্রগ্রাম মেডিকেল নিয়ে আসি৷ উনি আর বেঁচে নেই। আমার মামাকে হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে কঠিন শাস্তির দাবি জানাচ্ছি।

মোঃ কায়েসের সাথে এ বিষয়ে যোগাযোগ করা হলে তিনি জানান, কাসেম চেয়ারম্যান এবং তাদের লোকজন বেশ কিছুদিন ধরে যাকে খুশি তাকে মারধর করছে, মামলা দিচ্ছে। সৌরভকে গত মাসের ১৭তারিখ একটি মিথ্যা মামলায় আসামী করেছে। শুক্রবার সন্ধ্যায় ইফতারের পর সৌরভ এবং তার বাবাকে রাস্তায় চেয়ারম্যানের ভাই সোহেল সহ বেশ কয়েকজন মিলে মারধর করেছে। মূলত এটাকে কেন্দ্র করে ওদের মধ্যে মারামারি হয়েছে।

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে কাশিয়াইশ ইউনিয়ন রণক্ষেত্রে পরিণত হয়েছে। রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় সংঘর্ষ থামাতে পুলিশ মোতায়েন করা হয়েছে। কিন্তু পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আসেনি।

পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার বলেন, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। দোষীদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

এদিকে পাঁচলাইশ থানার ওসি তদন্ত সাদেকুর রহমান চট্টগ্রাম নিউজকে জানান, রাত ১০ টা ৫০ মিনিটে পটিয়ার বুধপুরা বাজার এলাকা থেকে ছুরিকাহত ৪ জনকে চমেক হাসপাতালে আনলে ডাক্তার সোহেলকে মৃত ঘোষণা করেন। বাকি ৩ জন ২৫ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

আরও পড়ুন

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে কাজ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই...