বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

আগ্রাবাদে দেবুর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সম্মানিত চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ এর নির্দেশে ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিল এর আহবানে কেন্দ্রীয় যুবলীগ কর্তৃক ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু’র উদ্যোগে চাল, ডাল, তেল, পেয়াজসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

আজ (২২ এপ্রিল) শুক্রবার বিকালে চট্টগ্রাম মহানগরীর ২৭ নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ড জাম্বুরী মাঠ সংলগ্ন হাতে খড়ি স্কুলের সামনে বালুর মাঠ এলাকায় অসহায় ও দুঃস্থ জনসাধারণের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব এম রেজাউল করিম চৌধুরীর।

যুবলীগ নেতা কাজী আরিফের সভাপতিত্বে ও সরওয়ার হোসেনে পরিচালনায় আরোও উপস্থিত ছিলেন প্যানেল মেয়ার আফরোজা খানম, উপ পুলিশ কমিশনের (পশ্চিম জোন) আবদুর ওয়ারিশ, কাউন্সিলর জাফরুল হায়দার সবুজ, ডনলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম ভূঁইয়া, জালাল উদ্দিন, বন্দর সিবিএর সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, যুবলীগ নেতা আনিফুর রহমান লিটু, শাহীনুর বেগম, আবদুর রহীম, নুরনবী পারবেজ, মারুফ আহমেদ সিদ্দিক, ইমতিয়াজ আহমেদ বাবলা জাহিদুল হক মার্শাল, ইকবাল হোসেন, রাশেদ চৌধুরী, মোঃ ইসমাইল, ফরহাদ আবদুল্লাহ, সাজ্জাদ আলী জুয়েল, সাজিবুল ইসলাম সজীব রমজান আলী, আরমান, শোয়েব, নুর এলাহী সানি, নুরুল ইসলাম রিয়াদ, মোঃ জুয়েল, টিপু, মনির, রফিক, সাজু বাবু, সাফায়েত, নবী, সিফাত, হিমেল, সাকিব, রিপন, সাজু, জামিল, আরাফাত, নাজিম, আলী, সাইফুল, অজিত, রাহাত, ফাহিম, জীবন, তারেক, রিশাদ, তানবীর, জাহিদ প্রমুখ।

যুবলীগ নেতা দেবুর উদ্যোগে আগ্রাবাদে খাদ্য সামগ্রী বিতরণ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব এম রেজাউল করিম চৌধুরী বলেন, আসলে বিএনপি কখনই চায় না যে বাংলাদেশ একটি মর্যাদাশীল, সমৃদ্ধশীল হোক। বাংলাদেশ সৃষ্টির শত্রুদের সাথেই বিএনপি সখ্যতা বেশি।

তারা চেয়েছিল বাংলাদেশ একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে। যাতে আমাদের মহান মুক্তিযুদ্ধের গর্ব, ঐতিহ্য ধুলিস্যাৎ হয়ে যাক। কিন্তু বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বেঁচে ছিল বলেই আজকে সেটা সম্ভব হয় নাই।

বাংলাদেশ আজকে একটি উন্নয়নশীল দেশ, একটি মর্যাদাশীল দেশ। সামনেও বাংলাদেশ তার উন্নয়নের ধারা অব্যাহত রাখাবে। আমার বিশ্বাস আগামী নির্বাচনেও আপনারা নৌকাকে ভোট দিয়ে আবার নির্বাচিত করবেন।

এতে দেবাশীষ পাল দেবু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী যুবলীগ জামাত, বিএনপির নানামুখী ষড়যন্ত্র বিরুদ্ধে সব সময় সর্বেচ্চ প্রতিরোধ গড়ে তুলে ছিল, আগামীতো তাদের এই চট্টগ্রামের রাজপথ থেকে প্রতিরোধ করা হবে। তারা শুধু ষড়যন্ত্রের মধ্যেই আছে এদেশের সাধারণ মানুষের পাশে নেই। যুবলীগ রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে সারা বাংলাদেশে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

একাত্তরের সঙ্গে গণআন্দোলনের তুলনা করলে মুক্তিযুদ্ধকে ছোট করা হয়

‘মুক্তিযুদ্ধ প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগরের সঙ্গে ডোবার তুলনা করা...

১ম আন্তঃ ইস্পাহানি স্কুল ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ১ম আন্তঃ ইস্পাহানি স্কুল...

ভয়াল ২৯ এপ্রিল, দেখতে দেখতে পূর্ণ হলো ৩৫ বছর

সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, সূর্যের আলো উঠেনি। সবার...

গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই: প্রধানমন্ত্রী

গণতান্ত্রিক যাত্রা সুসংহত করতে রাষ্ট্রে ন্যায়ের শাসন প্রতিষ্ঠার বিকল্প...

বাকলিয়ায় আবাসিক হোটেলে অসামাজিক কাজ, ১১ তরুণ-তরুণী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমের অভিযোগে...

বোয়ালখালীতে বিদ্যুস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে মুরগীর খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি চৌধুরী (৩৫)...

আরও পড়ুন

১ম আন্তঃ ইস্পাহানি স্কুল ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ১ম আন্তঃ ইস্পাহানি স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। গত ২৫ থেকে ২৭ এপ্রিল ইস্পাহানি আদর্শ হাই স্কুল মাঠে এ টুর্নামেন্টের অনুষ্টিত...

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নতুন কুঁড়ি স্পোর্টস উপলক্ষ্যে চট্টগ্রাম আঞ্চলিক কমিটির প্রস্তুতি সভা আজ সোমবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার করার্যালয়ে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জেলা ক্রীড়া...

দেশের প্রতিটি উপজেলায় রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে পথসভা

চট্টগ্রামসহ সারাদেশের গ্রাম-গঞ্জে রাস্তার ধারের বৃক্ষ নিধন বন্ধের দাবিতে এক পথসভা আজ ২৪ এপ্রিল শুক্রবার বিকেল ৪টায় সিআরবি সাত রাস্তার মোড়ে বিপ্লবী তারকেশ্বর দস্তিদার...

উদীয়মান ক্রিকেট একাডেমির জার্সি উম্মোচন

কন্টিনেন্টাল স্পোর্টস কমপ্লেক্স আপয়োজিত অনুর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্ণামেন্টে অংশগ্রহনকারী উদীয়মান ক্রিকেট একাডেমির জার্সি উম্মোচন সম্পন্ন হয়েছে।আজ শুক্রবার বিকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামস্থ ক্রিকেট নেটে প্রধান অতিথি...