বুধবার, ১২ আগস্ট ২০২৬

তরুণদের মধ্যে তামাকপণ্য ব্যবহার বাড়ছে: স্পিকার

চট্টগ্রাম নিউজ ডটকম

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, দেশে তরুণদের মধ্যে ধূমপানসহ তামাকপণ্য ব্যবহারের হার বাড়ছে। যা দেশের জনস্বাস্থ্য সুরক্ষায় হুমকি। তাদের রক্ষা করতে হলে তামাক নিয়ন্ত্রণ করতেই হবে।

এ জন্য এখন থেকেই উদ্যোগ গ্রহণ করতে হবে। সবার মধ্যে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করে শক্তিশালী করার পাশাপাশি, বাস্তবে এর প্রয়োগও জরুরি।

বৃহস্পতিবার নিজ দপ্তরে ‘বাংলাদেশ পার্লামেন্টারি ফোরাম ফর হেলথ অ্যান্ড ওয়েলবিং’-এর প্রতিনিধিদের সঙ্গে আলাপকালে এ সব মন্তব্য করেন তিনি।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, অসংক্রামক রোগ প্রতিরোধে সরকার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। কিন্তু তামাক ও তামাকজাতপণ্য নিয়ন্ত্রণ করতে না পারলে এসব উদ্যোগ ব্যর্থ হবে। দেশে ই-সিগারেটের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। নতুন ধরনের এসব পণ্যে থাকা উপাদান সিগারেটের মতোই সমান ক্ষতিকর বলে মন্তব্য করেন তিনি।

বৈঠকে পার্লামেন্টারি ফোরামের চেয়ারম্যান অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত বলেন, তামাকজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বাংলাদেশে বছরে ১ লাখ ৬২ হাজার মানুষ মারা যান। দেশে অসংক্রামক রোগে আক্রান্ত হওয়ার মূল কারণও তামাক। এর কারণেই আমাদের স্বাস্থ্যবাজেটের বেশিরভাগ অর্থ চলে যায় চিকিৎসা সেবার পেছনে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মাদ্রাসা শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...