মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

রাঙ্গুনিয়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডব, বিপাকে স্থানীয়রা

মোহাম্মদ ইমরান হোসেন: রাঙ্গুনিয়া প্রতিনিধি

রাঙ্গুনিয়ায় কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে একদিকে যেমন বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ছে অন্যদিকে বিদ্যুৎ সংযোগ বন্ধের পাশাপাশি ফসলেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রতি বছর কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের এমন চিত্র নতুন কিছু নয়। তবে এ সমস্যা নিরসনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আগেভাগেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত, দাবী স্থানীয়দের।

বুধবার (২০ এপ্রিল) সরেজমিন উপজেলার বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রাম-কাপ্তাই সড়কের দুই পাশে থাকা গাছের ডালপালাগুলো সড়কের ওপর ঝুঁলে আছে। আর ঝড়ে চট্টগ্রাম কাপ্তাই সড়কেও রাস্তার ওপর কয়েকটি গাছ ভেঙে পড়ে থাকতে দেখা গেছে।

এতে খুব একটা বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও সড়কে সাময়িক যানবাহন চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েন যাত্রী ও পথচারীরা।

আরো পড়ুন:চট্টগ্রামসহ দেশের ৬ বিভাগে ঝড়-বৃষ্টি হতে পারে

এছাড়াও ভোর থেকেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় বেকায়দায় পড়েছিলেন স্থানীয়রা। পৌরসভায় স্মার্টকার্ড বিতরণেও এর প্রভাব পড়েছে। তবে জেনারেটর চালিয়ে স্মার্টকার্ড বিতরণ করা হলেও নেটওয়ার্ক এবং বৃষ্টি দুইয়ে মিলে মানুষের ভোগান্তি ছিল চোখে পড়ার মতো।

জানতে চাইলে পল্লী বিদ্যুৎ সমিতি-২ রাঙ্গুনিয়া জোনাল অফিসের এজিএম ওএন্ডএম খালেদ মাসুদ মজুমদার জানান, “ভোর থেকেই তীব্র ঝড় ও বাতাসে বৈদ্যুতিক তারে গাছের ঢালপালা ভেঙে পড়েছে। এছাড়া একাধিক স্পটে ফল্ট দেখা দিয়েছে। সকাল থেকেই এসব শনাক্ত করে ঠিক করা হচ্ছে। এরমধ্যে কয়েকবার বিদ্যুৎ সরবরাহ চালু করা হলেও ফল্টের কারণে লাইন চালু রাখা সম্ভব হচ্ছে না। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে আমরা কাজ করে যাচ্ছি”।

এদিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের যাত্রীদের মধ্যে ভুক্তভোগীরা জানান, প্রতিবছরই এ সমস্যা দেখা যায়, এটি নতুন কিছু নয়। তবুও সচরাচর এ বিষয়ে আগেভাগে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দেখা যায়না সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের।

এ বিষয়ে জানতে চাইলে বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা মাসুম কবির বলেন, “চট্টগ্রাম-কাপ্তাই সড়কটি দেখার দায়িত্ব সড়ক ও জনপদ বিভাগের। উপজেলার কিছু সড়কের গাছ এলজিআরডি’র এবং কিছু সড়কের গাছ বন বিভাগের। আমাদের অধীনে থাকা সড়কের দুইপাশের গাছের ডালপালা কাটার একটা নিয়ম আছে, নিয়মের বাইরে কাটতে পারি না। এগুলোর আবার উপকারভোগী রয়েছে। তারাই এসব দেখাশোনা করেন। তাই এগুলো কাটতে হলে উপকারভোগীদের সাথে বসতে হবে”।

জানতে চাইলে সড়ক ও জনপদ অধিদপ্তর চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা বলেন, “সবাই চায় রাস্তায় গাছ লাগাতে। এসব গাছ কাটতে গেলেও ঝামেলা, সহজে কাটা যায় না। শুধু ডালপালা বলে কথা না, কালবৈশাখীতে রাস্তার পাশে গাছ থাকাটাই বিপদজনক”।

তিনি আরও বলেন, “যে গাছগুলো সড়কে বেশি প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেগুলোর ডালপালা আমরা কেটে থাকি। এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে”।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে মহাসড়কের পাশে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণ, আহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কের পাশে একটি গাড়ির গ্যারেজে এয়ার কম্প্রেসার...

দুই মন্ত্রণালয়ের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর হেলাল

ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম...

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও...

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

আরও পড়ুন

মিরসরাইয়ে মহাসড়কের পাশে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণ, আহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কের পাশে একটি গাড়ির গ্যারেজে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দোকান মালিক ইমন ও ইউনুস নামে এক পথচারী গুরুতর আহত...

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক সরকারি সেবার ব্যবহার বাড়ছে। তবে এর ব্যতিক্রম বান্দরবানের আলীকদম উপজেলার ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়ন। মিয়ানমার...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে বিয়ে করেছিলেন তানজিনা আক্তার (২২)। গত রবিবার সারারাত স্বামী-স্ত্রী একই ঘরে ছিলেন। আজ সোমবার ২৪...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...