সোমবার, ৩ আগস্ট ২০২৬

প্রশংসায় ভাসছেন ফেনী দাগনভূঞা থানার ওসি হাসান ইমাম

কর্ণফুলীতে ছাত্রলীগ নেতা মামুন হত্যায় ৭ জনের যাবজ্জীবন

মো. মহিউদ্দিন

চট্টগ্রামের কর্ণফুলীতে মাদক সেবন ও ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ২০১৮ সালে ছাত্রলীগ নেতা মামুনকে খুন ও আরেকজনকে কুপিয়ে অঙ্গহানির ঘটনায় ৭ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের দ্রুত বিচার ট্রাইব্যুনাল। একই রায়ে একজনকে অতিরিক্ত আরও ১০ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকার অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২০ এপ্রিল) সকালে দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মোজাম্মেল হক চৌধুরী এ রায় দেয়।

চাঞ্চল্যকর এই মামলাটি ফেনী দাগনভূঞা থানার বর্তমান ওসি মোঃ হাসান ইমাম কর্ণফুলী থানায় কর্মরত থাকাকালে তদন্ত করে মূল আসামিদের গ্রেপ্তার করে কোর্টে চার্জশীট প্রদান করেন।

অল্প সময়ের মধ্যে তিনি পাঁচ আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হন। এই মামলার শুরু থেকে শেষ পর্যন্ত তিনিই ছিলেন আইও। তাঁর সাত দিনের ধারাবাহিক জেরায় মুখে মুখ খোলতে বাধ্য হন আসামিরা। ফলে, সহজেই হত্যা মামলার মূল মোটিভ বেরিয়ে আসে।

পরে দীর্ঘ তদন্ত শেষে পুলিশ সাত জনকে আসামি করে মামলার চার্জশিট দাখিল করেন। তথ্যমতে, এ মামলার চার্জসীট প্রদান করেন ২০১৯ সালের ১১ মার্চ। চার্জ গঠন হয় ২০২১ সালের ০৫ জানুয়ারি। মোট সাক্ষী ছিলেন ২৭ জন। সাক্ষী প্রদান করে ১৮ জন।

পরে মামলার তদন্ত কর্মকর্তা কর্ণফুলী থানার তৎকালিন পুলিশ পরিদর্শক বর্তমানে ফেনী দাগনভূঞা থানার ওসি মোঃ হাসান ইমাম ‘মামুন হত্যা মামলা ‘র সব আসামিকে গ্রেপ্তারের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিলেন।

যাবজ্জীবন প্রাপ্তরা হলেন, কর্ণফুলীর শাহমীরপুর গ্রামের নুরুল আলমের ছেলে মোঃ আজম (২৬), একই গ্রামের মৃত নুরুচ্ছাফা প্রকাশ সাহাব মিয়ার ছেলে মোঃ ফারুক প্রকাশ আশিক (২৬), আবু তাহের এর ছেলে আলী আজগর প্রকাশ হৃদয় (২০), মকুবল আহম্মদের ছেলে মোঃ ওমর উদ্দীন (২৪), মোঃ সৈয়দ এর ছেলে শওকত হোসেন প্রকাশ শাহনুর (২২), এস এম আশরাফুল আলম সুমন (২৫) ও মোঃ পারভেজ ২৭)। এরা দুজন পলাতক রয়েছে। তারা গ্রেফতার হওয়ার পর সাজা কার্যকর হবে ।

বিষয়টি নিশ্চিত করেছেন সরকার পক্ষের আইনজীবী আয়ুব খাঁন ও সহকর্মী সিগমা চৌধুরী। যার দ্রুত বিচার মামলা নং-৫/২০ ও কর্ণফুলী থানার মামলা নং-৭২ (৯) ১৮, ধারা ৩০২ দন্ডবিধি। এ মামলায় ঘটনার বিস্তারিক স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করেন আসামি মোঃ ফারুক প্রকাশ আশিক ও আলী আজগর প্রকাশ হৃদয়।

মামলার বিবরণ থেকে জানা যায়, আজ থেকে চার বছর আগে ২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর গ্রামের জমাদর পাড়ায় নিহতের বাড়ির অদুরে দুর্বৃত্তদের এলোপাতাড়ি ধারালো অস্ত্রের কোপে ছাত্রলীগকর্মী মামুনুর রশীদ মামুনকে কুপিয়ে হত্যা করা হয়। ওই সময় মামুনের সঙ্গে থাকা আরেক ছাত্রলীগ কর্মী আজিজ গুরুতর আহত হন। ঘটনার এক দিন পর নিহত মামুনের বড় ভাই মোহাম্মদ ইয়াসিন বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন।

সরকার পক্ষের আইনজীবী আয়ুব খাঁন বলেন, মামলায় গ্রেফতার আসামীদের জবানবন্দি ও স্বাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে সাত আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় দোষীদের দণ্ডের আদেশ দেন।

নিহত মামুনের বড় ভাই মামলার বাদি মোঃ ইয়াছিন বলেন, আদালত সব কিছু বিবেচনা করে এ রায় প্রদান করেছেন। তাতে আমরা অসন্তুষ্ট নয়। হয়তো দুই তিন জনের যদি ফাঁসির রায় হতো স্বস্তি পেতাম। তবে আমাদের পরিবারে উদ্বেগ ও উৎকন্ঠা কিছুটা হলেও এখন রায় হওয়ায় কমেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।‎নিহত ইমন পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...

দুই মামলায় ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলায় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন প্রকাশ ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।রোববার...