বুধবার, ৫ আগস্ট ২০২৬

এনায়েত বাজারে ব্যারিস্টার নওফেলের ইফতার সামগ্রী বিতরণ

চট্টগ্রাম নিউজ ডেস্ক

পবিত্র মাহে রমজান উপলক্ষে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল (এমপি)’র ব্যক্তিগত তহবিল থেকে নগরীর এনায়েত বাজার গোয়াল পাড়া ডায়াবেটিস হাসপাতাল মাঠে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেল ৪টায় সকল শ্রেণি-পেশার মানুষের মাঝে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ করা হয়।

এসময় এনায়েত বাজার ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা অংশ নেন।

সাবেক ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরীর সঞ্চালনায় এবং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ইসমাইল মনুর সভাপতিত্বে উক্ত কর্মসূচীতে বক্তব্য রাখেন সাবেক যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর সলিম উল্লাহ বাচ্চু, সহ-সভাপতি এডভোকেট শ্রীপতি কান্তি পাল, যুগ্ম সাধারণ সম্পাদক বিপু ঘোষ বিলু, ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরোয়ার জাহান সারু, লিটু দাস বাবলু, সুজিত ঘোষ, সমাজ কল্যাণ সম্পাদক কবির আহমেদ, বিষ্ণু চক্রবর্তী, কার্যকরী সদস্য হেদায়েত উল্লাহ নিজাম, সুনিল দাশ সোনা, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মনোয়ার জাহান মনি, মুহাম্মদ সিরাজ, যুবলীগ নেতা সৌরভ বিকাশ বড়ুয়া বিতান, খোরশেদ আহমেদ জুয়েল, নাছির উদ্দীন ফাহিম, পঙ্কজ রায়, মোরশেদুল আলম, রতন ঘোষ, মুহাম্মদ জাহেদ, মুহাম্মদ ফরিদ, কামরুল হাসান,রিপন ঘোষ প্রমুখ।

এসময় হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যক্তিগত তহবিল থেকে এনায়েত বাজার ওয়ার্ডে স্থানীয় জন সাধারণের মাঝে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ করা হয়েছে। এবিএম মহিউদ্দিন চৌধুরী গণমানুষের নেতা ছিলেন। তারই সুযোগ্য উত্তরসূরী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল গণমানুষের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি কোতোয়ালী আসনের মসজিদ, মন্দির ও মাদ্রাসার উন্নয়নের জন্য সব সময় জনসাধারণের পাশে থাকছেন। মাননীয় শিক্ষা উপমন্ত্রী এই এলাকায় সকল শ্রেণি মানুষের ভাগ্য উন্নয়নের জন্য রাত-দিন পরিশ্রম করে যাচ্ছেন। আগামী নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে...

আরও পড়ুন

আনোয়ারায় ছেলের হাতে মা-বাবা খুন

আনোয়ারা উপজেলায়  ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু হয়েছে। ঘটনার পর নিজের ঘর থেকে ঘাতক ছেলেকে আটক করেছে পুলিশ।শনিবার (২৫ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার...

‘ক্ষতিগ্রস্ত ডেইরি খামারিদের সরকারের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে’

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, বন্যায় এ অঞ্চলের কৃষক ও ডেইরি খামারিরা ক্ষতির মুখে পড়েছেন। সরকার সবসময় ক্ষতিগ্রস্ত...

পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত সকল কার্যক্রম অব্যাহত থাকবে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমরা ইতোমধ্যে ৪০ হাজার পরিবারকে চাউল, ৭৫ হাজার পরিবারকে শুকনো খাবার ও প্রায় ৪০ হাজার...

বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ড: দগ্ধ ১০ শ্রমিক

বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী এলাকায় অবস্থিত কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন...