শনিবার, ১ আগস্ট ২০২৬

আজ থেকেই ঢাকা কলেজে ঈদের ছুটি: শিক্ষামন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

ছাত্র-ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনা দুঃখজনক বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, প্রায়ই দেখি ঢাকা কলেজ ও এর আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক-কর্মচারীদের সঙ্গে ছাত্রদের বাগবিতণ্ডা হয় এবং অনেক সময় তা সংঘর্ষে রূপ নেয়। এটা খুবই দুঃখজনক। আমাদের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে। আহত শিক্ষার্থীদের চিকিৎসার বিষয়গুলো আমরা দেখছি।

মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেলে চাঁদপুর সার্কিট হাউসে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সকল শিক্ষাপ্রতিষ্ঠান ২০ এপ্রিল ঈদের ছুটিতে বন্ধ হলেও ঢাকা কলেজে যেহেতু ক্লাসের পরিবেশ নেই, তাই আজ থেকেই এই কলেজে ঈদের ছুটি শুরু হয়ে যাবে। আগামী ৫ মে অন্য প্রতিষ্ঠানের সঙ্গে ঢাকা কলেজও খোলা হবে।

শিক্ষামন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকাল থেকে থাকলে হয়তো পরিস্থিতি আরেকটু ভালো হতে পারত। তবে তারাও চেষ্টা করেছেন, এখনও তারা চেষ্টা করছেন থামানোর। আমি ছাত্র-ব্যবসায়ী সকল পক্ষকে শান্ত থাকার আহ্বান জানাই।

সকলের সহযোগিতা কামনা করে মন্ত্রী বলেন, তবে সামাজিক যোগাযোগমাধ্যমে নানাভাবে উসকানি দিয়ে বিভিন্ন গুজব ছড়িয়ে পরিস্থিতি খারাপ করার একটা অপচেষ্টা চলছে। আমি ব্যবসায়ী-ছাত্র-শিক্ষকসহ সকলের নিকট অনুরোধ করব, কোনো প্রকার গুজবে কান দেবেন না।

তিনি আরও বলেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় কয়েকটা ঘটনা দেখলাম। এতে দেখা যাচ্ছে, পূর্বপরিকল্পিতভাবে একটি মহল দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার নানারকম চেষ্টা করছে। যখন তারা ব্যর্থ হচ্ছে, তখন তারা কোনো না কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ঘটনা ঘটাচ্ছে। যেগুলোতে তারা আবার এক ধরনের সাম্প্রদায়িক চেহারা দেওয়ার চেষ্টা করছে। আমি বিশ্বাস করি, এই অপচেষ্টা কোনোভাবেই সফল হবে না।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, নৌ-পুলিশ সুপার মো. কামরুজ্জামান, চাঁদপুর পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েলসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে...

আরও পড়ুন

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পরের তিন ম্যাচে টাইব্রেকারে জিতে উঠে আসে...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কুমিল্লা প্রেসক্লাব ভবনের...