শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

ভেস্তে গেল ঢাকা কলেজ শিক্ষকদের আলোচনার চেষ্টা

চট্টগ্রাম নিউজ ডটকম

ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে সকাল থেকে নিউ মার্কেটের ব্যবসায়ীদের দফা দফায় সংঘর্ষ চলছে। ফলে সৃষ্ট পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ঢাকা কলেজের শিক্ষকদের একটি প্রতিনিধি দল দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে নিউ মার্কেটের দিকে রওয়ানা দেন।

কিন্তু নিউমার্কেট এলাকায় প্রবেশ করার আগেই তাদের দেখে উত্তেজিত হয়ে ওঠেন ব্যবসায়ীরা।

এলোপাতাড়িভাবে শিক্ষকদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন নিউ মার্কেটের বিভিন্ন ভবন ও রাস্তা থেকে। এতে অনেক কয়েকজন শিক্ষক আহত হয়েছে বল শিক্ষার্থীরা অভিযোগ করেছেন।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, ব্যবসায়ীদের একমুখী উসকানিতে আজকের সকালে এ সংঘর্ষ শুরু হয়েছে। কলেজ প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যবসায়ীদের একগুঁয়েমি ও হিংস্র আচরণের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। ঢাকা কলেজ ও শিক্ষার্থীদের উদ্দেশ্য করে ব্যবসায়ীরা কিছুক্ষণ পরপরই কাচের বোতল ও ইটপাটকেল নিক্ষেপ করছে।

ব্যবসায়ীদের মারমুখী আচরণের কারণে এবং নিজেদের জীবন বাঁচাতে শিক্ষকরা এখন ঘটনাস্থল ত্যাগ করে তাদের কলেজের ভেতরে প্রবেশ করেছেন।

ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এটিএম মইনুল হোসেন সাংবাদিকদের বলেন, আমরা পরিস্থিতি শান্ত করার জন্য শিক্ষার্থী এবং ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করতে চেয়েছিলাম। কিন্তু নিউ মাকের্ট ইটের কারণে প্রবেশই করতে পারিনি।

এদিকে ব্যবসায়ীরা ঘটনাস্থলের দিকে যাওয়া একটি অ্যাম্বুলেন্সকে আটকে ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে...

বাঁশখালীর কালিপুরে বন্যাদুর্গতদের মাঝে পার্কভিউ হসপিটালের সৌজন্যে ঢেউটিন বিতরণ

চট্টগ্রাম:সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নের...

আরও পড়ুন

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পরের তিন ম্যাচে টাইব্রেকারে জিতে উঠে আসে...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কুমিল্লা প্রেসক্লাব ভবনের...