সোমবার, ২৭ জুলাই ২০২৬

কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ধর্মীয় স্বাধীনতা বিষয়ক বিশেষ দূত রাশেদ হোসাইনের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল।

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উখিয়া কুতুপালং রোহিঙ্গা হিন্দু ক্যাম্প ১/ইস্ট পরিদর্শনকালে ব্র্যাক অফিসে অনুষ্ঠিত এক সভায় যোগদান করেন তারা। 

এ সময় এনজিওটির সব কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং ক্যাম্পে অবস্থানরত হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় ও অন্যান্য সুযোগ সুবিধার বিষয় নিয়েও আলোচনা করেন। এছাড়া ১৪ এপিবিএন-এর কর্মকাণ্ড ও ক্যাম্প নিরাপত্তা নিয়ে তারা সন্তোষ প্রকাশ করেন।

 

পরিদর্শন শেষে বেলা ১২টার দিকে তারা কোনাপাড়ার উদ্দেশে হিন্দু ক্যাম্প ত্যাগ করেন বলে জানিয়েছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক নিপু পিপিএম।

বিকেলে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এবং পরে ইউএনএইচসিআর-আইএসসিজি কার্যালয়ে আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। এরপর তারা ঢাকার উদ্দেশে রওনা হন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি...

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

আরও পড়ুন

ঈদগাঁওতে ট্রাকের ধাক্কায় এক শিশু নিহত

কক্সবাজারের ঈদগাঁও থানার সামনে শাহ ফকির বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় আবদুল্লাহ (১২) নামের এক শিশু নিহত হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১:০৩ মিনিটে এ...

টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফরের ৭ বছরের কারাদণ্ড

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে ৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।একই...

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে।মন্ত্রী আজ সকালে রাজধানীর...

শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ পেকুয়ার ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে পেকুয়া উপজেলার...