বুধবার, ১৩ মে ২০২৬

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্রসহ ২ আরসার সন্ত্রাসী গ্রেফতার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৃথক ব্লক রেইড পরিচালনা করে তালিকাভুক্ত কথিত আরসার ২ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্যরা।

সোমবার রাত দেড়টার দিকে মধুরছড়া পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-৪ এর ব্লক-এ,বি এবং সি এলাকার নিজ বসতঘর থেকে মোঃ রফিক(২৩) নামের এক কথিত আরসার সন্ত্রাসীকে গ্রেফতার করেন।

এসময় কথিত আরসা’র গান গ্রুপ কমান্ডার ছমি উদ্দিনের পলায়ন করার আস্তানা থেকে রোহিঙ্গা সন্ত্রাসী মোহাম্মদ আলম প্রকাশ মুসা (৩০) এর শেড থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

অপরদিকে সোমবার দুপুর দেড়টার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্প থেকে ১টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ওয়ান শুটার গান ও ৫ রাউন্ড কার্তুজ সহ কথিত আরসা’ নেতা কমান্ডার জুবায়ের এর গান গ্রুপের শুটার রোহিঙ্গা ইদ্রিসকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত কথিত আরসার সন্ত্রাসীরা হলেন,৪ নং ক্যাম্পের ১৮/বি ব্লকের আবুল নছরের ছেলে মোঃ রফিক (২৩) ও কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ডি-ব্লকের মৃত আব্দুল করিমের ছেলে মুহাম্মদ ইদ্রিস (৪২)।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন পুলিশের অধিনায়ক নাঈমুল হক নিপু পিপিএম জানান,ক্যাম্পে পৃথক ব্লক রেইড পরিচালনা করে কথিত ২ আরসার সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। এসময় রোহিঙ্গা সন্ত্রাসী মোহাম্মদ আলম প্রকাশ মুসা (৩০), এর শেড হতে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, তৎমধ্যে মুহাম্মদ ইদ্রিস (৪২)রেজিস্টার্ড ক্যাম্পের ডি ব্লকে কথিত আরসা’ নেতা জোবায়েরের পক্ষে অবৈধ প্রভাব তৈরির ব্যর্থ চেষ্টা করে আসছিল।

সে জুবায়ের গ্রুপে এক সপ্তাহ আগে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের লক্ষ্যে গুলি করেছিল।

দীর্ঘদিন ধরে কুতুপালং ক্যাম্প পুলিশ তাকে হন্য হয়ে খোঁজছিল।একাধিক টিমের কর্ডন ও প্রযুক্তির সাহায্য এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের সাঁড়াশি অভিযানে জোবায়ের এর গান গ্রপের শুটার ইদ্রিস গ্রেফতার হলো।ইদ্রিসের গ্রেফতারে সাধারণ রোহিঙ্গাদের মধ্য স্বস্তি দেখা গেছে।

একইদিন রাত ১টার দিকে নৌকার মাঠ ক্যাম্প পুলিশের একটি আভিযানিক দল রোহিঙ্গা ক্যাম্প-০৬ এর ব্লক- ডি/১০ তে কথিত আরসা’র গান গ্রপ কমান্ডার ছমি উদ্দিনের পলায়ন করার আস্তানা থেকে রোহিঙ্গা সন্ত্রাসী মোহাম্মদ আলম প্রকাশ মুসা (৩০), এর শেড হতে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।অভিযানের সময় ড্রেনের মত সুড়ংগ দিয়ে ইয়াবা পাচারকারী নূর কামাল প্রকাশ সমির উদ্দিন (৪০),জোবায়ের (২৭),মোহাম্মদ আলম প্রকাশ মুসা (৩০), পালিয়ে যেতে সক্ষম হয়। পলাতক আসামিদের গ্রেফতারে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এক যোগে ব্লক রেইড চলছে।

উল্লেখ্য রোহিঙ্গা দুস্কৃতিকারীর নুর কামাল ওরফে ছমি উদ্দিন কথিত আরসা’র গান গ্রপের কমান্ডার এবং মায়ানমার বর্ডার স্মাগলিং এর রুট প্রধান।এবং জুবায়ের মরকজ এলাকার কথিত আরসা’র টাইগার ইউনিটের প্রধান ।জুবায়ের সন্ত্রাসী কর্মকান্ডে নিহত কথিত আরসা’ নেতা কলিম উল্লাহ র ভাই।

ছমি উদ্দিন রোহিঙ্গা শীর্ষ নেতা মহিবুল্লাহ হত্যাকাণ্ডে অংশ নিয়েছে বলে একাধিক জনশ্রতি আছে।পলাতক দের অন্যান্য সম্ভাব্য আস্তানায় অভিযান সাপেক্ষ আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গ্রেফতার কথিত ২ আরসার সন্ত্রাসীর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বায়েজিদে রাজু হত্যার মূল শুটারসহ গ্রেপ্তার ৬, অস্ত্র ও সিএনজি উদ্ধার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার মোহাম্মদ হাসান প্রকাশ রাজু...

বর্ণাঢ্য আয়োজনে সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” অনুষ্ঠিত

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত বিশ্বমানের সাস্থ্যসেবা প্রদানকারী সাজিনাজ...

পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ে টাইগারদের অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী

দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জেতায়...

গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী হতে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণা ও উদ্ভাবনের দিকে মনোযোগী...

রাজনৈতিক স্থিতিশীলতার পক্ষে জনমত গড়তে শিক্ষার্থীদের সক্রিয় হতে হবে: ঢাবিতে প্রধানমন্ত্রী

দেশে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ তৈরি করতে শিক্ষার্থীদের সক্রিয়...

দৌছড়িতে  শিক্ষার বাতিঘর লন্ডভন্ড

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ঘেরা দোছড়ি ইউনিয়নের তুলাতলী। যোগাযোগ,...

আরও পড়ুন

বর্ণাঢ্য আয়োজনে সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” অনুষ্ঠিত

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত বিশ্বমানের সাস্থ্যসেবা প্রদানকারী সাজিনাজ হসপিটালে “আন্তর্জাতিক নাসর্সে ডে” ২০২৬ পালিত হয়েছে।আজ সকাল সাড়ে ৯টায় হাসপাতাল প্রাঙ্গনে কেক কাটা, বেলুন...

দৌছড়িতে  শিক্ষার বাতিঘর লন্ডভন্ড

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ঘেরা দোছড়ি ইউনিয়নের তুলাতলী। যোগাযোগ, অবকাঠামো ও শিক্ষার দিক থেকে বছরের পর বছর অবহেলিত এই প্রত্যন্ত জনপদে বহু কষ্টে জ্বলে...

চট্টগ্রামে হাম-রুবেলা টিকার আওতায় ৯২ শতাংশ শিশু

চট্টগ্রাম মহানগরীতে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় তিন লাখ শিশুর মধ্যে ৯২ শতাংশকে হাম-রুবেলা টিকার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম সিটি...

রামগড়ে গ্রামবাসী ও প্রশাসনের সংঘর্ঘে আহত ১০

খাগড়াছড়ির রামগড়ে অবৈধ বালু উত্তোলনের সময় স্থানীয় প্রশাসনের অভিযান চলাকালে গ্রামবাসী ও প্রশাসনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে রামগড়ের পূর্ব বলিপাড়া গ্রামে...