শনিবার, ১ আগস্ট ২০২৬

কক্সবাজারে মানবপাচার চক্রের ৬ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

চাকরি ও বিয়ের প্রলোভন দেখিয়ে নারীদের বিদেশে যেতে প্রলুব্ধ করে তারা এবং কেউ যেতে না চাইলে নানাভাবে হুমকি ও ভয়ভীতি দেখিয়ে করতেন মানবপাচার। এমনই আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের ছয় সদস্যকে আটক করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় অস্ত্র ও গুলি ।

শনিবার (১৬ এপ্রিল) ভোরে কক্সবাজার নাজিরারটেক চ্যানেল থেকে তাদের আটক করা হয়।

বিকালে র‍্যাব ১৫ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র‍্যাব ১৫ কক্সবাজার ক্যাম্পের কমান্ডিং অফিসার মেজর শেখ মো. ইউসুফ।

কক্সবাজার ক্যাম্পের কমান্ডিং অফিসার মেজর শেখ মো. ইউসুফ জানান, শনিবার রাতে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় একটি ট্রলার আটক করে তাতে তল্লাশি চালিয়ে ১ টি দেশিয় পিস্তল, ২ টি থ্রিকোয়ার্টান গনি, ৪ রাউন্তু কাজ, ২ টি রামদা, ১ টি স্যাটেলাইট ফোন, ১ টি কম্পাস, ১ টি জিপিএস, পাচারকৃত সদস্যদের ফেলে যাওয়া ১৬ টি মোবাইল, ১০ টি সিমকার্ড, ১ টি হাতঘড়ি এবং নগদ ১,২০০/- টাকা উদ্ধারসহ ট্রলারটি জব্দ করা হয় ।

আটকরা হলেন, আমির মো. ফয়সাল (২৪),মো. শাকের (৩০),মো. রফিক আলম (৩৫),শাহ জাহান (৩৭),মো. পারভেজ (২৩), মো. আব্দুল মাজেদ (২৭)।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, মালয়েশিয়ায় অবস্থানরত রোহিঙ্গা মানব পাচারকারীদের সঙ্গে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে। বিভিন্ন চাকরি ও বিয়ের প্রলোভন দেখিয়ে নারীদের বিদেশে যেতে প্রলুব্ধ করে তারা এবং কেউ যেতে না চাইলে নানাভাবে হুমকি ও ভয়ভীতি দেখানো হয়। আটককৃতদের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে...

আরও পড়ুন

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের...

মাতামুহুরীর সুস্বাদু দইয়ের সুনাম ছড়িয়ে পড়ছে সর্বত্র, বাড়ছে ক্রেতাদের আগ্রহ

দুধজাত জনপ্রিয় খাবার দইয়ের জন্য ধীরে ধীরে পরিচিতি পাচ্ছে কক্সবাজারের মাতামুহুরি উপজেলা। সুস্বাদু স্বাদ, খাঁটি দুধের ব্যবহার এবং ঐতিহ্যবাহী প্রস্তুত প্রণালীর কারণে স্থানীয়ভাবে তৈরি...