রবিবার, ২ আগস্ট ২০২৬

বিদেশ পাঠানোর নামে ঢাকায় ডেকে ‘ধর্ষণ’: র‌্যাব

চট্টগ্রাম নিউজ ডটকম

মধ্যপ্রাচ্যের একটি দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে গত ১২ এপ্রিল মৌলভীবাজার থেকে একজন নারীকে ঢাকার রামপুরায় ডেকে আনেন ‘মানবপাচারকারী চক্রের’ অন্যতম হোতা কামরুল।

রামপুরার একটি বাসায় ওই নারীকে আটকে রাখা হয়। এরপর কামরুলের সহযোগী তোফায়েল ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক করার প্রস্তাব দেয়, তাতে তিনি রাজি না হওয়ায় জোরপূর্বক ধর্ষণ করা হয়।

এক পর্যায়ে ওই নারী মোবাইল ফোনে র‌্যাবের কাছে সাহায্য চাইলে র‌্যাবের একটি আভিযানিক দল গত ১৩ এপ্রিল রাতে অভিযান চালিয়ে ভুক্তভোগী নারীকে উদ্ধার করে।

আজ শনিবার (১৬ এপ্রিল) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এভাবেই ঘটনার বর্ণনা দেন র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

তিনি জানান, নবম শ্রেণির গন্ডি পার হয়েছিলেন কামরুল আহম্মেদ (৪২)। যদিও তার নির্দিষ্ট কোনো পেশা নেই। ২০১৯ সালে ভ্রমণ ভিসায় দুবাই যায় সে। সেখানে মানবপাচারের মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে দুবাইয়ের রেসিডেন্স ভিসা অর্জন করে।

সেখানে একটি প্রাইভেটকার কিনে নিজেই ভাড়ায় গাড়ি চালাতেন। তবে করোনা মহামারীর কারণে ওই প্রাইভেটকারটি বিক্রি করে ২০২১ সালে বাংলাদেশে ফিরে এসে পুনরায় প্রতারণা এবং মানবপাচার শুরু করেন এই প্রতারক।

যদিও তার জনশক্তি রপ্তানির কোন লাইসেন্স নেই। সে বিভিন্ন ট্যুরিস ও ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ করে অবৈধভাবে ভ্রমণ ভিসায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে লোক পাঠাতেন।

বেকার যুবকদের টার্গেট করে জনপ্রতি ৫ থেকে ৭ লাখ টাকা নিয়ে ভুয়া ভিসা এবং ভুয়া টিকেট সরবরাহ করতেন। ভুক্তভোগীরা বিমানবন্দরে গিয়ে প্রতারিত হয়ে তাদের টাকা ফেরত চাইলে নানা ধানাই-ফানাই করতেন কামরুল। কৌশল হিসেবে সে ঘনঘন অফিসের ঠিকানা পরিবর্তন করতেন।

সম্প্রতি প্রতারণার শিকার ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে রাজধানীর রামপুরা ও হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে মানবপাচার ও প্রতারক চক্রের মূলহোতা কামরুল আহম্মেদসহ (৪২) চার সদস্যকে সদস্য গ্রেফতার করে র‌্যাব।

অভিযানে বিপুল পরিমাণ পাসপোর্ট, জাল ভিসা ও টিকেট তৈরির জন্য ব্যবহৃত কম্পিউটার উদ্ধার করা হয়।

গ্রেফতার বাকি সদস্যরা হলেন- মো. খালেদ মাসুদ হেলাল (৩৬), তোফায়েল আহম্মেদ (৩৮), মো. জামাল (৪২)।

গ্রেপ্তার কামরুলের নামে চট্রগ্রাম কোর্টে একটি চেক জালিয়াতির মামলা এবং মৌলভীবাজার কোর্টে ডাচ বাংলা ব্যাংকে ১৮ লাখ টাকার একটি মামলা রয়েছে। তার বিভিন্ন ব্যাংক একাউন্টে ৩৮ লাখ টাকার ওপরে আছে বলে জানা গেছে।

লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বলেন, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৩ গোয়েন্দা নজরদারী ও ছায়া তদন্ত শুরু করে।

তিনি বলেন, জিজ্ঞাসাবাদে ভুক্তভোগী জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে মো. সাইফুল ইসলাম শান্ত নামে এক ব্যক্তিকে বিয়ে করেন। বিয়ের পর সাইফুল যৌতুক বাবদ তার কাছ থেকে ধাপে ধাপে ৫ লাখ টাকা আদায় করে তাকে ছেড়ে দেন।

এরপর ভুত্তভোগী বিদেশ যাওয়ার জন্য দালাল তোফায়েলের শরণাপন্ন হয়। তার অসহায়ত্বের সুযোগ নিয়ে তোফায়েল ভুক্তভোগীকে গৃহকর্মী হিসেবে সৌদিআরব পাঠানোর প্রলোভন দেখায়।

তিনি বলেন, ভুক্তভোগীর দেওয়া তথ্যের ভিত্তিতে রামপুরা ও হাতিরঝিল এলাকায় অভিযান চালিয়ে চক্রের মুলহোতাসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

তাদের কাছ থেকে ২৭ টি পাসপোর্ট, ১ টি মনিটর, ১ টি সিপিইউ, ১ টি মাউস, ১ টি কীবোর্ড, ১ টি ইউপিএস, ১০০ টি ভিসার কপি, ১২৫ টি টিকেট, ৪ টি মোবাইল ফোন, ২ টি ফরম বই কোভিড-১৯ নমুনা সংগ্রহ ও পরীক্ষা এবং ১ টি প্রিন্টার উদ্ধার করা হয়।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়- কামরুলের অন্যতম সহযোগী আসামী জামাল মাহবুব ইন্টারন্যাশনালের এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। মাহবুব ইন্টারন্যাশনাল মানবপাচারের সাথে সম্পৃক্ত থাকায় বিএমইটি কর্তৃক তাদের লাইসেন্স ব্লক করে দেওয়া হয়েছে।

একমাস পূর্বে মাহবুব ইন্টারন্যাশনালের এমডি মানবপাচারের দায়ে র‌্যাব-৩ এর হাতে গ্রেফতার হয়েছিল। জামাল সপ্তম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছে। পাঁচ বছর ধরে সে কামরুলের সঙ্গে প্রতারণা এবং মানবপাচারের কাজ করে আসছে।

গ্রেপ্তার খালেদ ২০০১ সাল থেকে দীর্ঘ ১৫ বছর সৌদিআরবে ছিল। ২০১৬ সালে বাংলাদেশে ফেরত এসে সে রাজনগর মৌলভীবাজারে রেস্টুরেন্টের ব্যবসা শুরু করে। কিন্তু এই ব্যবসায় সে সফল হতে না পেরে কামরুলের সঙ্গে প্রতারণা ও মানবপাচারের কাজে যোগ দেয়। সে অষ্টম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছে।

গ্রেপ্তার তোফায়েলের পেশা একজন গাড়িচালক। এছাড়াও মৌলভীবাজারে তার সিএনজি পার্টস এবং ডেকোরেটরসের ব্যবসা রয়েছে।

লোভে পড়ে সে কামরুলের সঙ্গে প্রতারণা ও মানবপাচারের কাজে যোগ দেয়। কামরুলের বড় ভাইয়ের মাধ্যমে কামরুলের সঙ্গে তার পরিচয় হয়।

উদ্ধার হওয়ার ভুক্তভোগী গ্রেপ্তার তোফায়েলের গ্রামের দুর সম্পর্কের আত্মীয়। তোফায়েলের নামে এর আগে একটি চুরি মামলা রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও...

দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রফতানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬...

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন...

আরও পড়ুন

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় দুই নারীসহ চারজনকে আটক করা হয়েছে।...

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মুস্তাকিম (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৩১...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...