বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

কাপ্তাইয়ে ইয়াবা ও চোলাই মদসহ পাচারকারী আটক

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাই থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা ও চোলাই মদসহ মাদক পাচারকারী এক ব্যাক্তিকে আটক করেছে। গত বৃহস্পতিবার রাতে কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়নাধীন রেশম বাগান সংলগ্ন ব্রীজ এলাকা থেকে তাকে আটক করা হয়।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসিম উদ্দিনের নেতৃত্বে উপ পরিদর্শক (এসআই) ইখতিয়ার উদ্দিন, এএসআই লিমন মিয়া ও সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে চন্দ্রঘোনা ইউনিয়নের আওতাধীন রেশম বাগানের জারুল বাগান সংলগ্ন ব্রীজ এলাকা থেকে মোঃ আবদুর রহিম (২৬) কে আটক করা হয়। তিনি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা- কদমতলী ইউনিয়নের আধুর পাড়া এলাকার বাসিন্দা বলে পুলিশ জানান।

এইসময় তার কাছ থেকে ১১পিচ ইয়াবা ও ১২ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এসব মাদক সে পাচারের উদ্দেশ্যে জড়ো করেছিল বলে পুলিশ জানিয়েছে।

আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে কাপ্তাই থানায় একটি মামলা রুজু করা হয়েছে। আটক আসামীকে শুক্রবার রাঙামাটি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করছে সরকার। এ লক্ষ্যে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ বলেছেন, লায়ন্সের যুব সংগঠন লিওরা সমাজ সেবার পাশপাশি নিজেদেরকে আগামী...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্কভিউ হাসপাতাল লিমিটেডের উদ্যোগে হাসপাতালের কনফারেন্স হলে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা...