মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

চাঁদরাতে অপুর সঙ্গে ডিনারের সুযোগ

বিনোদন ডেস্ক

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। চলচ্চিত্রের পাশাপাশি বিভিন্ন সেবামূলক কাজেও দেখা যায় তাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিটি কাজের জানান দেন তিনি।

এ ছাড়াও ছবি পোস্ট করে নিজেকে আবেদনময়ী রূপে তুলে ধরেন ঢাকাই ছবির ‘কুইন খ্যাত’ এই অভিনেত্রী। সেসব ছবির ক্যাপশনে দেন নানা বার্তা।

বর্তমানে সিনেমার শুটিং নিয়ে তিনি ব্যস্ত। এর মধ্যেই আবারও নতুন খবর এলো। সম্প্রতি ফের শুভেচ্ছাদূত হলেন তিনি।

রাজধানীর একটি রেস্তোরাঁয় ডায়মন্ড হাউজের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিবদ্ধ হয়েছেন। সে সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ডি এম ডি সৌমেন সাহা।

চুক্তি শেষ করে অনুষ্ঠানে ক্রেতাদের উদ্দেশে তিনি বলেন,‘আসলে ডায়মন্ড হাউজের পণ্যের ভক্ত আমি আগে থেকেই। এখন নতুন সব ডিজাইন দেখে আবারও নতুনভাবে ভক্ত হলাম। গত দুই মাস ধরেই তাদের ডায়মন্ড ব্যবহার করে আসছি।

দামও অনেকটা হাতের নাগালে। আমি মনে করি আমার ভক্ত ও ক্রেতারা এই ঈদে ডায়মন্ড কিনতে পারেন। আর যারা বেশি ডায়মন্ড কিনবেন সেখান থেকে সৌভাগ্যবান তিনজন চাঁদরাতে আমার সঙ্গে ডিনারের সুযোগ পাবেন। নিশ্চয়ই এই সুযোগ আপনারা মিস করবেন না।’

প্রসঙ্গত, অপু বিশ্বাসকে সর্বশেষ দেখা গেছে বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ সিনেমায়। এতে তার বিপরীতে ছিলেন-বাপ্পী চৌধুরী। সিনেমাটি পরিচালনা করেন দেবাশীষ বিশ্বাস।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...