রবিবার, ২৬ জুলাই ২০২৬

৩৩২ রানের বিশাল ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

আরও একবার দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার কেশভ মহারাজের সামনে মুখ থুবড়ে পড়ল বাংলাদেশ দল। দায়িত্বহীন ব্যাটিং প্রদর্শনী করে দ্বিতীয় টেস্টেও হারল ৩৩২ রানের বিশাল ব্যবধানে। গেবেখা টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪১৩ রানের লক্ষ্যে বাংলাদেশ অলআউট হয়েছে মাত্র ৮০ রানে।

রোববার শেষ বিকালে মাত্র ২৭ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। সেখান থেকে আজ ম্যাচের চতুর্থ দিন মাত্র ৫৮ মিনিট ও ১৪.২ ওভারে বাকি ৭ উইকেট হারিয়েছে মুমিনুল হকের দল।

প্রথম টেস্টে ২২০ রানের পর এই ম্যাচে ৩৩২ রানে হেরে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ।

চতুর্থ দিন সকালে দ্বিতীয় ওভারে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। মাত্র ১ রান করে স্লিপে ক্যাচ দিয়ে বিদায় নেন মুশফিকুর রহিম। এর দুই ওভারের মাথায় মুশফিকের দেখানো পথে হাটেন টাইগার অধিনায়ক মুমিনুল।

৫ রান করে উড়িয়ে মারতে গিয়ে বিদায় নেন এই ব্যাটার। মুমিনুলের বিদায়ে মাঠে আসা ইয়াসির তো রানের খাতাই খুলতে পারেননি। চাপ সারাতে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন ইয়াসির।

এর পর মিরাজকে নিয়ে দক্ষিণ আফ্রিকায় আবারও অল্প রানে অলআউট হওয়ার লজ্জা কাটান লিটন। ৩৩ বলে ৫ চারে করেন ২৭ রান। তবে এর পরে ডাউন দ্যা উইকেটে এসে মারতে গিয়ে স্টাম্পিংয়ের শিকার হয়ে ফেরেন লিটন। এ ব্যাটারকে ফিরিয়ে নিজের ৫ উইকেট পূর্ণ করেন মহারাজ।

লিটনের পর মিরাজকেও বেশীক্ষণ মাঠে থাকতে দেননি এই বাঁহাতি স্পিনার। ২০ রান করা মিরাজকে কিপার কাইল ভেরেইন্নার ক্যাচে পরিণত করেন মহারাজ। একই ওভারে এবাদতকে এলবির ফাঁদে ফেলে ইনিংসে ৭ উইকেট শিকার করেন মহারাজ।

ম্যাচে মোট ৯ উইকেট শিকার করলেন মহারাজ। এর আগে প্রথম টেস্টের শেষ ইনিংসেও ৭ উইকেট নিয়েছিলেন মহারাজ। বাংলাদেশ ডারবানের সেই টেস্টের দ্বিতীয় ইনিংসে করতে পেরেছিল মাত্র ৫৩ রান।

বাংলাদেশ ইনিংসের শেষ উইকেটটি নিয়ে দক্ষিণ আফ্রিকার বিশাল ব্যবধানের জয় নিশ্চিত করেন হার্মার। তাইজুলকে ফেরান এই অফস্পিনার। ৩৪ রানে ৩ উইকেট নিয়েছেন হার্মার। এ নিয়ে টানা দুই টেস্টে প্রোটিয়ার এই দুই স্পিনার ইনিংসে ১০ উইকেট শিকার করলেন।

এর আগে গেবেখা টেস্টের প্রথম ইনিংসে ৪৫৩ রান করে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। জবাবে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ২১৭ রান করতে পারে বাংলাদেশ। বাংলাদেশ ফলোঅনের শিকার হলেও ডিন এলগার ফলো অন না করিয়ে আবার ব্যাটিংয়ে নামেন।

নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১৭৬ রান করতেই ইনিংস ডিক্লেয়ার করে দক্ষিণ আফ্রিকা। ফলে বাংলাদেশের সামনে ৪১৩ রানের বিশাল লক্ষ্য দাঁড়ায়।

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ, দ্বিতীয় ইনিংস: ৮০/১০ (২৩ ওভার)
দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয় ইনিংস: ১৭৬/৬ ডিক্লে. (৩৯.৫ ওভার)
বাংলাদেশ প্রথম, ইনিংস: ২১৭/১০ (৭৪.২ ওভার)
দক্ষিণ আফ্রিকা, প্রথম ইনিংস: ৪৫৩/১০ (১৩৬.২ ওভার)

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর...

আরও পড়ুন

শারীরিক শিক্ষা কলেজে তিনদিনব্যাপী ভলিবল রেফারিজ কোর্সের উদ্বোধন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের ব্যবস্থাপনায় আয়োজিত তিনদিন ব্যাপী ভলিবল রেফারিজ প্রশিক্ষন কোর্সের উদ্বোধন আজ শুক্রবার কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।প্রধান...

ফাইনালে আলোর ঠিকানা ও গোসাইলডাঙ্গা

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে আলোর ঠিকানা...

চট্টগ্রামে ইনডোর একাডেমি কাপ ক্রিকেট উদ্বোধন: প্রথম দিনেই ১০টি খেলা সম্পন্ন

স্পোর্টিফাই ইভেন্টসের ব্যবস্থাপনায় চট্টগ্রামের ১৬টি ক্রিকেট একাডেমি নিয়ে আয়োজিত ইনডোর একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে আজ বৃহস্পতিবার । সাগরিকাস্থ চট্টগ্রাম বিভাগীয় মহিলা কমপ্লেক্সর ইনডোর...

চট্টগ্রাম মোহামেডানের কমিটি গঠনের এখতিয়ার রাখেনা ঢাকা মোহামেডান

চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব একটি স্বতন্ত্র ক্লাব। যা তার নিজস্ব গঠনতন্ত্র মোতাবেক পরিচালিত হয়। এই ক্লাব কারো শাখা বা অধীনস্হ ক্লাব নয়। প্রতিষ্ঠার পর...