মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

রামগড়ে কাভার্ড ভ্যান চালকসহ ২ জনকে অপহরণ, ৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি

শুভাশীষ দাশ প্রতিনিধি রামগড় (খাগড়াছড়ি)

খাগড়াছড়ি জেলা সদর থেকে ডাক নিয়ে ঢাকায় যাওয়ার পথে রামগড়ের দাতারামপাড়া রাস্তারমাথা এলাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান আটকিয়ে চালক ও সহকারী রানারকে অস্ত্রের মুখে অপহরণ করেছে উপজাতি সন্ত্রাসীরা। অপহরণকারীরা দুজনের মুক্তিপণ বাবদ ৫ লক্ষ টাকা দাবি করেছে।

অপহৃতরা হলেন, কাভার্ড ভ্যান চালক ও ভোলা জেলার তজুমদ্দিন উপজেলার উত্তর চাসারা এলাকার বাসিন্দা মো. আব্বাস এবং কুরিয়ার সার্ভিসের রানার মো. আল-আমিন। তার বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার ইয়ারাপুর গ্রামে।

শনিবার রাতে তাদের অপহরণ করা হলেও ঘটনাটি গোপন রেখে অপহরণকারীদের সাথে দফারফা করার চেষ্টা করে ব্যর্থ হয়। এদিকে, অপহৃতদের সোমবার সাড়াদিনেও উদ্ধার করা সম্ভব হয়নি।

জানা যায়, প্রতিদিনের মত শনিবার রাতে খাগড়াছড়ি জেলা সদর থেকে ডাক নিয়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানটি (ঢাকা মেট্রো-উ-১৪১৪০৭) ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। রামগড়-জালিয়াপাড়া সড়কের দাতারামপাড়া রাস্তার মাথা এলাকা অতিক্রম করার সময় মোটরসাইকেলে করে আসা ৭-৮ জন অস্ত্রধারী উপজাতি সন্ত্রাসী কাভার্ড ভ্যানটির গতিরোধ করে। সন্ত্রাসীরা অস্ত্রেরমুখে গাড়িটি দাতারামপাড়া রাস্তার ভিতরে কিছুদূর নিয়ে যায়। চালক মো. আব্বাস ও রানার মো. আল-আমিনকে গাড়ি থেকে নামিয়ে মোটরসাইকেলে তুলে অপহরণ করে নিয়ে যায়। এসময় তারা কাভার্ড ভ্যানের হেলপার মো. সোলায়মানকে ছেড়ে দেয়।

হেলপার মো. সোলায়মান বলেন, গাড়ি থামিয়ে অপহরণকারীরা অস্ত্রেরমুখে তাদের তিনজনকে আটক করে চাঁদার টোকেন দেখতে চায়। টোকেন দেখাতে না পারায় সন্ত্রাসীরা তাদের গালমন্দ করে। এক পর্যায়ে চালক ও রানারকে তাদের মোটরসাইকেলে তুলে নিয়ে দ্রুত চলে যায়। তিনি বলেন, অস্ত্রধারিা সবাই উপজাতি যুবক।

সুন্দরবন কুরিয়ার সার্ভিস খাগড়াছড়ি’র ব্যবস্থাপক মো. সালাউদ্দিন বলেন, অপহরণের পর তারা ড্রাইভারের ফোন থেকে আমাকে কল দিয়ে প্রথমে তিন লাখ টাকা মুক্তিপণ দাবী করে। পরে মুক্তিপণের অংক বাড়িয়ে পাঁচ লাখ টাকা দাবী করা হয়।

এদিকে একটি সূত্রে জানাযায়, রবিবার সংশ্লিষ্ট কুরিয়ার সার্ভিসের খাগড়াছড়ি অফিসের স্টাফরা অপহৃতদের ছাড়িয়ে আনতে অপহরণকারী সংগঠনের নেতাদের সাথে বৈঠক করলেও মুক্তিপণের টাকার অংক নিয়ে দুপক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় এখনও তারা ছাড়া পায়নি। সূত্র জানায়, রবিবার দুপুরের পর থেকে অপহরণকারিদের সাথে যোগযোগও বন্ধ হয়ে যায়।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যানটি উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়েছে। অপহৃতদের উদ্ধারে আইনশৃঙ্খলাবাহিনী অভিযান অব্যাহত রেখেছে। তবে এ ব্যাপারে এখনও থানায় কেউ কোনো অভিযোগ করেননি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে এক যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।‎নিহত ইমন পোমরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আগামী ১৪ আগস্ট মাঠে গড়াতে যাচ্ছে । দেশের তরুণ প্রজ্জমকে...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ও রঙ মিশ্রিত মরিচ ব্যবহার এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া সওদাগর...