রবিবার, ৯ আগস্ট ২০২৬

আনোয়ারায় শতবর্ষী ইছামতীর মেলা অনুষ্ঠিত

রিয়াদ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট

আনোয়ারায় দিনব্যাপী ঐতিহ্যবাহী শতবর্ষী ইছামতীর মেলা অনুষ্ঠিত হয়েছে। 

 ৯ ই এপ্রিল শনিবার উপজেলা সদরের ইছামতী খালের তীরে প্রতি বছর বাসন্তী পূজার অষ্টমী তিথির দিনে এ মেলার আয়োজন করা হয়। মেলাটি সনাতনী ধর্মালম্বীদের মিলনমেলায় রূপ নিয়েছে।

জানা গেছে, ১৭৪৮ খ্রিষ্টাব্দে আনোয়ারা উপজেলা সদরের ইছামতি নদীর পারে ইছামতি বিগ্রহ মন্দিরে সনাতনী সম্প্রদায়ের লোকেরা বাসন্তী পূজার ৮মী তিথীর দিনে জড়ো হন এবং তারা সেখানে গঙ্গাস্নান ও আরাধনা করেন। আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ এলাকায় এ উপলক্ষে মেলা জমে উঠে।

মেলায় বিভিন্ন রকমের ব্যবহারের জিনিস, ঘর সাজানোর নানা উপকরণ, খেলনা, বাঁশ, বেতের তৈরি সামগ্রী প্রভৃতি ব্যাপক সমারোহ ঘটে।

মেলায় আসা বৃদ্ধা দোলা রাণী দেবী বলেন, খুব ছোট বেলা থেকেই বাবার হাত ধরে মেলায় আসতাম । এক সাধে ধর্ম ও আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাত ও হয়।

এ বছর মেলায় আসা বৃদ্ধ রতন মহাজন বলেন,দুই বছর ধরে এই মেলা বন্ধ ছিলো । এবার অনেক বড় মানত করে এখানে এসেছি। ভালোই লাগলো।

আনোয়ারা সদর ইউনিয়ন চেয়ারম্যান অসীম কুমার দেব বলেন, দুই বছর করোনা সংক্রমণের কারণে স্থগিত ছিলো এই শতবর্ষী মেলা। এবার সদর ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে স্নান থেকে শুরু করে সকল কার্যক্রম মনিটর করা হয়।

তিনি আরো বলেন, মেলা উপলক্ষে পরিষদের সাবেক ও বর্তমান মেম্বারদের নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করে দেওয়া হয়। তারা এর সুষ্ঠু ভাবে পরিচালিত করেছে। আমরা চাই এই মেলার আয়োজন আগামীতে আরো বৃহৎ পরিসরে করা হোক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ আলেমদের মতবিনিময় সভা শুরু হয়েছে।হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন ঘরের চাবি তুলে দিয়েছেন। তিনি আজ দুপুর ১টা ২০ মিনিটে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যা...

ওমান যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে বড় সাজ্জাদের ফুফাতো ভাই আটক

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে বড় সাজ্জাদের ফুফাতো ভাই ও সহযোগী গোলাম সারোয়ার খানকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক...