বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

বাংলাদেশ কখনও শ্রীলঙ্কা হবে না: কাদের

চট্টগ্রাম নিউজ ডটকম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের অর্থনীতির সঙ্গে শ্রীলঙ্কার অর্থনীতিকে তুলনা করা উদ্দেশ্য প্রণোদিত। এটা ষড়যন্ত্রের অংশ।

আজ শনিবার (৯ এপ্রিল) সকালে রাজধানীর আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নবনির্বাচিত ইউনিট কমিটির পরিচিতি সভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, পদ্মাসেতু এখন দৃশ্যমান। বাংলাদেশ কখনও শ্রীলঙ্কা হবে না। পদ্মাসেতু ও মেট্রোরেলের বিরুদ্ধে অপপ্রচার করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রযাত্রা বন্ধ করা যাবে না।

তিনি বলেন, সব সূচকে দেশ এগিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে আবারও আগামী নির্বাচনে বিজয়ী হবে।

এসময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ যদি পরাজিত হয়, তাহলে সার্বভৌমত্ব পরাভূত হবে। ষড়যন্ত্র চলছে। সব ষড়যন্ত্রকে ব্যর্থ করে বিজয় ছিনিয়ে আনতে হবে।

সভায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মির্জা আজমসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এতে জানানো হয়, চলতি বছরের নভেম্বরেই ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যুদ্ধপরিস্থিতিতেও সবকিছু স্বাভাবিক রাখার চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বৈশ্বিক যুদ্ধপরিস্থির মধ্যেও আমরা সবকিছু...

ঋণের বোঝা নিয়ে পারিবারিক কলহ, রামুতে ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা

​কক্সবাজারের রামু উপজেলায় ঋণের চাপ ও পারিবারিক কলহের জেরে...

খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও প্রয়াত বেগম খালেদা জিয়ার পক্ষে...

লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

বান্দরবানের লামা উপজেলায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে...

মহেশখালী-কক্সবাজার সেতু নির্মাণের কাজ শীঘ্রই শুরু হবে: সেতু সচিব

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও প্রাণের...

জুরাছড়িতে নৌকাডুবি: সেনাবাহিনীর তৎপরতায়  নারীসহ ১১ জন উদ্ধার

পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার  নারী, পুরুষ ও শিশুসহ কয়েকজন...

আরও পড়ুন

ঋণের বোঝা নিয়ে পারিবারিক কলহ, রামুতে ওড়না পেঁচিয়ে যুবকের আত্মহত্যা

​কক্সবাজারের রামু উপজেলায় ঋণের চাপ ও পারিবারিক কলহের জেরে ইসমত হোসাইন তাকিব (২৯) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।আজ বৃহস্পতিবার সকালে উপজেলার...

লামায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

বান্দরবানের লামা উপজেলায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে আব্দুল ওয়াদুদ সায়েম (২১) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬ইং) দুপুর...

মহেশখালী-কক্সবাজার সেতু নির্মাণের কাজ শীঘ্রই শুরু হবে: সেতু সচিব

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও প্রাণের দাবী ‘মহেশখালী-কক্সবাজার সেতু’ নির্মাণে এবার চূড়ান্ত প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে।মহেশখালী থেকে কক্সবাজারের সঙ্গে সরাসরি সড়ক...

চট্টগ্রামে লায়ন্স জেলার উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন

লায়ন্স ইন্টার‌ন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন করা হয়েছে।সকাল ৯টায় বর্ষবরণ উদযাপন কমিটির চেয়ারম্যান লায়ন আশীষ ভট্টাচার্যের সভাপতিত্বে...