রবিবার, ২৬ জুলাই ২০২৬

শ্রীলংকার জন্য সাহায্য চাইলেন ‘মাগে হিতে’ খ্যাত গায়িকা

বিনোদন ডেস্ক

স্মরণকালের সবচেয়ে ভয়াবহ সংকটে শ্রীলঙ্কা। স্বাধীনতার পর এমন অর্থনৈতিক বিপর্যয় দেখতে হয়নি দ্বীপরাষ্ট্রটিকে। সরকারের অদূরদর্শী পরিকল্পনা, প্রকল্প আর বিদেশি ঋণের কারণেই নাকি সংকটে পড়েছে শ্রীলঙ্কা।

ইতোপূর্বে দেশটির সব মন্ত্রী পদত্যাগ করেছেন। রাস্তায় নেমে এসেছে সাধারণ মানুষ। দ্রব্যমূল্য ছাড়িয়ে গেছে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। সবমিলিয়ে চরম অস্থিরতা বিরাজ করছে লঙ্কানদের দেশে।

এ অবস্থায় শ্রীলঙ্কার জন্য সাহায্য চাইলেন সে দেশের জনপ্রিয় গায়িকা ইয়োহানি ডি’সিলভা। যিনি গত বছরের শেষ দিকে ‘মানিকে মাগে হিতে’ গানটি গেয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি পান। তার গানটি নেট দুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছিল।

ফেসবুক পেজে একটি ভিডিও বার্তা ও স্ট্যাটাসে সাহায্যের আহ্বান জানান ইয়োহানি। তিনি বলেন, ‘আশা করি পৃথিবীর সব জায়গা থেকে আমার ভক্তরা গানের বাইরেও মনের কিছু কথা বলার সুযোগ দেবেন। আমি কয়েক সপ্তাহ যাবত ভারতে আছি, কিন্তু আমার মন পড়ে আছে শ্রীলঙ্কায়। আমার দেশ ও দেশের মানুষ ইতিহাসের সবচেয়ে বাজে অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। মানুষের কষ্ট দেখে ও তাদের পাশে থাকতে না পেরে বুকটা ভেঙে যাচ্ছে।’

নিজ দেশকে স্বর্গের মতো দাবি করে ইয়োহানি লিখেছেন, ‘গত কয়েক দিনে আপনারা হয়তো শ্রীলঙ্কা থেকে অনেক খারাপ খবর পাচ্ছেন, তবে আমি হলফ করে বলতে পারি, আমার বাড়ি এ দ্বীপরাষ্ট্র সত্যিই স্বর্গের মতো, যেখানে রয়েছে চমৎকার সব মানুষ, যাদের অনেকেই আমার বন্ধু ও ভক্ত। শিল্পী ও ব্যক্তি হিসেবে আমি সবসময়ই অরাজনৈতিক ছিলাম। আমি ও আমার দল কারও কোনো অনুগ্রহ বা সহায়তা গ্রহণে সতর্ক। ভবিষ্যতেও এ নীতি আমি বজায় রাখব, তবে আমার দেশের একজন প্রতিনিধি হিসেবে একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে আমি নীরবতা ভাঙার সিদ্ধান্ত নিয়েছি। একই সঙ্গে আমাদের দেশের গুরুতর পরিস্থিতি বিবেচনা করে দেশের মানুষের পক্ষে কথা বলতে চেয়েছি।’

ইয়োহানি আরও বলেন, ‘আমি সবসময় বিশ্বাস করি যে, কথার চেয়ে কাজ উত্তম। আমি শ্রীলঙ্কার সতীর্থ শিল্পীদের সঙ্গে একটি প্রকল্পে কাজ করছি। তাদের অনুভূতিও আমার মতো। তারাও আমার মতো দেশের মানুষের জন্য অবদান রাখতে চায়। আমি আশা করি ভারত ও বিশ্বজুড়ে আমার এ উদ্যোগকে সমর্থন করবেন ও শ্রীলঙ্কার পাশে দাঁড়াবেন। আপনাদের কাছে সমর্থন চাওয়ার জন্য আমি দুঃখিত, কিন্তু শ্রীলঙ্কার মানুষের এই কঠিন সময়ে এ সহায়তা দরকার।’

সহযোগিতার ব্যাপারে বিস্তারিত জানতে ও অর্থ পাঠাতে একটি লিংক সংযুক্ত করেছেন ইয়োহানি। শেষদিকে গায়িকা লিখেছেন, ‘আমি জানি যে সংগীত এমন একটি ভাষা, যা আমাদের সবাইকে সার্বজনীনভাবে যুক্ত করে। আশা করি আমার গান শ্রীলঙ্কার প্রতি আপনাদের সমর্থন জোগাতে সহায়তা করবে’।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর...

আরও পড়ুন

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’– পুরনো সব জীর্ণতাকে পেছনে ফেলে ভোরের আকাশে উদিত হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য।১৪৩২ এর...