বুধবার, ২৯ জুলাই ২০২৬

বন বিভাগের ভুমিকা রহস্যজনক

ফটিকছড়ি থেকে প্রতি রাতে পাচার হচ্ছে সরকারী বাগানের কাঠ

দৌলত শওকত, ফটিকছড়ি প্রতিনিধি।

চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতাধীন  ফটিকছড়ির সরকারী বনাঞ্চল গুলোতে রাত দিন চলছে অবৈধ গাছ কাটার মহোৎসব। স্থানীয় বন কর্মকর্তাদের ম্যানেজ করে প্রতিরাতে এসব কাঠ  অবাধে পাচার করা হচ্ছে দেশের বিভিন্ন স্থানে।

জানাগেছে, সরকারী বাগানের এসব  মূল্যবান কাঠ অবৈধ ভাবে বিক্রি করে এক শ্রেণীর অসাধু  ব্যাবসায়ী হাতিয়ে নিচ্ছেন মোটা অংকের টাকা। বছরের এ মৌসুমকে সামনে রেখে কাঠ পাচার কার্যক্রমে সক্রিয় হয়ে  উঠে বেশ কয়েকটি সিন্ডিকেট। সিন্ডকেট গুলোর বেশীর ভাগের নেপথ্যে রয়েছে ক্ষমতাসীন দলের স্থানীয় ডজনখানেক নেতা।

জানা গেছে, ফটিকছড়ি অংশের পাঁচটি রেঞ্জের আওতায় ১৯টি বনবিটের অধীন সরকারী ও অংশীদারিত্বে মিলে-রয়েছে হাজার হাজার একর বনভুমি। বিগত কয়েক বছর পূর্বে এসব বনভূমিতে  সেগুন, মেহগনি, গর্জন, চাপালিসের মত মূল্যবান গাছ দাঁড়িয়ে থাকতে দেখা গেলেও  এখন অনেকটা ফাঁকা। একাধিক সূত্র জানায়,  রাত যত গভীর হয়ে উঠে পাচারকারীদের তৎপরতা তত বেড়ে যায়। রাত গভীর হলে কাঠ বোঝাই গাড়ি পাহাড়ি পথ বেঁয়ে মূল সড়কে উঠতে থাকে। পতিমধ্যে ১১টি স্পটে কৌশলে চাঁদার কাজটিও সেরে নেন।

এ বিষয়ে  জানতে চট্টগ্রাম উত্তর বন বিভাগের  প্রধান  ডিএফও) মোজাম্মেল হক শাহ চৌধুরীকে একাধিকবার মোবাইলে কল দিলে তিনি রিসিভ করেননি।

জানতে চাইলে চট্টগ্রাম বিভাগীয়  প্রধান বন সংরক্ষক  (সিএফ) বিপুল কৃষ্ণ দাস বলেন জনবল সংকটের কারনে অনেক সময় কাঠ চোরদের ধরা সম্ভব হয়ে উঠেনা। কেউ যদি  সুনির্দিষ্ঠ  স্থান উল্লেখ করে অভিযোগ দেয়। তা খতিয়ে দেখা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের পুনর্বাসন না হওয়া পর্যন্ত সরকারের সহযোগিতা...