বুধবার, ২৯ জুলাই ২০২৬

নগরীতে ২৯টি অবৈধ দোকান উচ্ছেদ করলো জেলা প্রশাসন

চট্টগ্রাম নিউজ ডটকম

চট্টগ্রাম সরকারি সিটি কলেজের সামনে অবৈধভাবে গড়ে উঠা ২৯টি দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজের অভিযানে দোকান উচ্ছেদ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ বলেন, সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী স্কুল কলেজের সামনে কোনো দোকান থাকা যাবে না। সরকারি আদেশ অনুযায়ী দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে।

এর আগে তাদের দোকানগুলো উচ্ছেদের জন্য নোটিশ দেওয়া হয়। এর পরও তারা দোকানগুলো সরাননি। তাই অভিযান পরিচালনা করে উচ্ছেদ করা হয়েছে।

সরকারি সিটি কলেজের অধ্যক্ষ ড. সুদীপা দত্ত বলেন, ১৯৭৪ সালে কলেজ যখন বেসরকারি ছিল তখন তারা একটি চুক্তি করেন কলেজের সঙ্গে। কিন্তু চুক্তির প্রায় শর্তই তারা ভঙ্গ করে।

তিনি বলেন, তারা ভাড়া দেয় ডিসি অফিসে এবং ভাড়াটা পুরোনা ভাড়া ২০০ টাকা, ৭০ টাকা, ৯০ টাকা। আমি কলেজে যোগদান করার পর দেখলাম প্রতি বছরই দোকান নিয়ে অনেক টাকার অডিট আপত্তি আসে। তখন অডিটে বলা হয় কম ভাড়ায় দোকানগুলো ভাড়া দিয়ে সরকারের আর্থিক ক্ষতি করছে। ভাড়া তো কলেজ পায় না।

গত ২৪ নভেম্বর সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক একটি কমিটিতে সিদ্ধান্ত হয় স্কুল কলেজের সামনে কোনো দোকান রাখা যাবে না। সিদ্ধান্তের পর ২৯ নভেম্বর মাউশি আমাদের চিঠি দেয় দোকানপাট থাকলে উচ্ছেদ করতে। আমরা বিষয়টি জেলা প্রশাসনকে জানাই। জেলা প্রশাসন আজ দোকানগুলো উচ্ছেদ করেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নিরলস কাজ করছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার হাসান...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর টবে গাঁজা চাষের অভিযোগে লোকমান হোসেন (৪৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ সময়...