মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

করোনা ব্যবস্থাপনায় বাংলাদেশ বিশ্বে রোল মডেল: স্বাস্থ্যমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

করোনা ব্যবস্থাপনায় বাংলাদেশ বিশ্বে রোল মডেল বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, পাশের দেশ ভারতে করোনায় ৫ লাখ লোক মারা গেছে। আমাদের এখানে মাত্র ২৯ হাজার লোক মারা গেছে, যা অন্যান্য দেশের তুলনায় অনেক কম।

করোনা ভ্যাকসিন দেওয়ায় আমরা বিশ্বের ৮ নম্বর অবস্থানে রয়েছি। সব মিলিয়ে করোনা ব্যবস্থাপনায় আমরা বিশ্বে রোল মডেল।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুর ১টার দিকে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

জাহিদ মালেক বলেন, পৃথিবীর স্বাস্থ্য যদি ভালো থাকে, তাহলে মানুষসহ সব প্রাণীর স্বাস্থ্য ভালো থাকবে। আমরা পৃথিবীর স্বাস্থ্য ভালো রাখতে চাই। পৃথিবীর উন্নয়ন হচ্ছে। উন্নয়নের পাশাপাশি পরিবেশ দূষিত হচ্ছে। মাটি, পানি, বাতাস নষ্ট হচ্ছে।

জীবন নির্ভর করে আবহাওয়ার ওপরে। জীবন নির্ভর করে মাটির ওপরে। এই পৃথিবী আমাদেরকে থাকার জায়গা এবং খাবার দিয়েছে। পৃথিবী আমাদেরকে বায়ু এবং পানি দিচ্ছে। আমাদের দায়িত্ব এগুলো নষ্ট না করে সঠিকভাবে ব্যবহার করা। এগুলো নষ্ট করলে আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হব।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ বেশি দূষণ করে না। বড় বড় দূষণকারী দেশ হচ্ছে আমেরিকা, রাশিয়া, চায়না এবং ইন্ডিয়া। এসব দেশ সবচেয়ে বেশি পরিবেশ দূষণ করে থাকে। বাংলাদেশে পরিবেশ দূষণ কম হয়। কিন্তু পরিবেশ দূষণের প্রভাব বাংলাদেশের ওপর অনেক বেশি পড়ে।

যদি পৃথিবীর তাপমাত্রা বাড়তে থাকে তাহলে বাংলাদেশের ২০ শতাংশ জায়গা পানির নিচে চলে যাবে। লবণাক্ততা বেড়ে যাবে। বিভিন্ন অসুখ-বিসুখ বাড়বে। একই সঙ্গে দারিদ্রতাও বেড়ে যাবে। তখন দেশের উন্নয়ন ব্যাহত হবে। সুতরাং পৃথিবীর স্বাস্থ্য ভালো রাখা আমাদের দায়িত্ব।

তিনি আরও বলেন, আমাদের বুড়িগঙ্গা এবং তুরাগ নদীর পানি কালো হয়ে গেছে। পানি দেখে মনে হয় তাতে পিচঢালা হয়েছে। ঢাকা শহরে কিছুদিন যাবত ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। কলেরা দেখা দিয়েছে। এটা পানি দূষণের কারণে হয়েছে, খাবার থেকেও হতে পারে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিশ্ব স্বাস্থ্য) কাজী জেবুন্নেছা বেগম। মুল প্রবন্ধ উপস্থাপন করেন স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. শাহাদত হোসেন মাহমুদ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক...

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও রেইস অনলাইন লিমিটেড মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

উন্নত ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

আরও পড়ুন

চট্টগ্রামের বায়েজিদে টবে গাঁজা চাষ, গ্রেপ্তার ১

নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় বসতঘরের টিনের চালের ওপর টবে গাঁজা চাষের অভিযোগে লোকমান হোসেন (৪৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ সময়...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও রেইস অনলাইন লিমিটেড মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

উন্নত ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল লিমিটেড এবং রেইস অনলাইন লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (Memorandum of Understanding-MOU) স্বাক্ষরিত হয়েছে। পার্কভিউ...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে।খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে চারটি আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...