মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

হাটহাজারীতে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

বাবলু দাশ, হাটহাজারী

টিভিতে আইপিএল খেলায় পছন্দ-অপছন্দের দলকে সমর্থনের জেরে চট্টগ্রামের হাটহাজারীতে প্রতিপক্ষের হামলায় মো: ফারুক (৩২) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত ফারুক পেশায় একজন চা দোকানদার।

জানা যায়, (৫ এপ্রিল) মঙ্গলবার দিবাগত রাতে হাটহাজারী থানাধীন ১নং সিটি কর্পোরেশন পাহাড়তলী এলাকার আমান বাজার জয়নব ক্লাবের পশ্চিমে নাজিম উদ্দিনের কলোনিতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ফারুক ঐ কলোনিতে বসবাসরত মো: বাঁচা মিয়া ও সুরমা বেগমের পুত্র বলে জানা যায়। তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার লাকসাম উপজেলায়। ফারুকের দুই স্ত্রী ও চার সন্তান রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা যায়।

প্রত্যক্ষদর্শী চা দোকানদার ফয়সাল নামের এক ব্যক্তি বলেন, রাতে টিভিতে আইপিএল খেলা চলছিল। এটা নিয়ে ফারুক ও ফয়সাল এর মধ্যে পছন্দ-অপছন্দের দল সমর্থন নিয়ে নানা তর্কাতর্কি হয়। এক পর্যায়ে উভয়য়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

এতে ফয়সাল হালকা হতাহত হয়ে পালিয়ে যায়। ঘন্টা খানেক পর ফয়সাল অন্তত পনের-বিশ জনের দলবল নিয়ে ফারুকের ওপর হামলা চালায়। আহত অবস্থায় ফারুক বাসায় পালিয়ে গেলেও সেখানে তাকে দফায় দফায় হামলা চালিয়ে তাঁর মৃত্যু নিশ্চিত করে।

নিহতের মা সুরমা বেগম বলেন, দোকানে কি হয়েছিল আমি জানিনা। ফয়সাল গ্রুপ আমার ছেলেকে শেষ করে দিছে, আমি তার বিচার চাই। কান্না বিজড়িত কণ্ঠে তিনি আরও বলেন, তারা আমার ছেলেকে বুকে পারায়ইছে, আমার ছেলে প্রাণ বাঁচানোর জন্য ঘরে ঢুকে পড়লেও তাঁরা ঘরের দরজা কেটে ভেতরে ঢুকে আমার ছেলের চোখে ঘুষি মারে।

অন্ডকোষে ইচ্ছামত পারাইছে। আমার মেয়ে তার ভাইয়ের প্রাণ বাঁচাতে গেলে হামলাকারীরা আমার মেয়েকেও বেদড়ক মারধর করে। হত্যার উদ্দেশ্যে গলা টিপে ধরে। ফয়সাল, সৃষ্টি, নাঈম, আরিফ, হৃদয়, জিহাদ এরা সবাই মিলে আমার ফার“ককে মেরে ফেলছে। আমার মেয়ে এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্চা লড়ছে।

এ ব্যাপারে হাটহাজারী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম বলেন, আইপিএল খেলায় পছন্দ-অপছন্দ দল সমর্থনে প্রতিপক্ষের হামলায় ফার“ক নামের এক চা দোকানদার নিহত হয়েছে। ঘটনার পর মঈনুদ্দিন চিশতী ও আসিফ নামের দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...