রবিবার, ২৬ জুলাই ২০২৬

বিনামূল্যে ফেসবুকে রিচ বাড়াবেন যেভাবে

চট্টগ্রাম নিউজ ডটকম

ফেসবুক প্রোফাইল এবং পোস্টের রিচ কমে যাওয়া নিয়ে অনেকেই চিন্তিত। এই সমস্যা থেকে উত্তরণের জন্য অনেকেই পেইড প্রোমোশন করেন। কিন্তু এটাই একমাত্র সমধানের পথ নয়।

রিচ বাড়ানোর কৌশল জানার আগে চলুন জেনে নিই যেসব কারণে ফেসবুক পোস্টের রিচ কমে যাচ্ছে। মূলত ফেসবুক তার ব্যবহারকারীদের মনোভাব বুঝে তাদের কাছে পোস্ট রিকমেন্ড করে। ধরে নিন আপনার একটি ফেসবুক পেজ রয়েছে। যেখানে আপনি খাবার সংক্রান্ত বিষয়ে পোস্ট করেন। আপনার ওই পেজ যারা লাইক করেছেন তাদের কাছে সেই পোস্ট পৌঁছানোর কথা।

কিন্তু দেখা গেল, যারা লাইক করেছেন তাদের মধ্যে অনেকেই আপনার পোস্টগুলো পছন্দ করছেন না, অথবা হয়তো আগে পছন্দ করতেন কিন্তু এখন সেগুলো পছন্দের তালিকায় নেই।

ফেসবুক কিন্তু সবই বুঝতে পারে। এবং যারা আপনার পোস্ট পছন্দ করছেন না তাদের কাছে আপনার পেজের পোস্টগুলো রিকমেন্ড করবে না। ফলে কমবে আপনার পোস্ট রিচ।

এছাড়াও কোন সময়ে কন্টেন্ট পোস্ট করছেন তার উপর নির্ভর করে আপনার পোস্ট রিচ হয়। আপনি কোনো পোস্ট যদি মাঝরাতে করেন তাহলে তা এমনিতেই ব্যবহারকারীদের কাছে কম পৌঁছবে।

পাশাপাশি ফেসবুকে সবসময় ট্র্যাফিক সমান থাকে না, ফলে ট্র্যাফিক যখন কম থাকে তখন পোস্ট করলে রিচ কমবে আপনার পেজের কন্টেন্টের।

এবার তাহলে চলুন জেনে নিই কীভাবে পেজের রিচ বাড়াবেন-

প্রথমত, আপনার পোস্টে যেনো হিউম্যান টাচ থাকে সে বিষয়ে নজর দিন। অর্থাৎ হিউম্যান ইন্টারেস্ট কন্টেন্টের উপর নজর দিন। মাঝে মাঝে বিভিন্ন ব্যক্তিকে ট্যাগ করে পোস্ট করুন।

​দ্বিতীয়ত, গতানুগতিক পোস্ট করলেই হবে না। মাঝে মধ্যে ইনফোগ্রাফিক্স বা ভিডিয়ো পোস্ট করুন। ওপেন এন্ডেড প্রশ্ন পোস্ট করুন। যার মাধ্যমে আপনার পেজের ফলোয়ার বা আপনার বন্ধুরা কোনো মন্তব্য করতে পারবেন। তাদের সঙ্গে বিভিন্নভাবে যোগাযোগ বাড়াতে হবে।

​তৃতীয়ত, ক্লিক বেইট কোনো কিছু পোস্ট করা যাবে না। কারণ ফেসবুকের অ্যালগরিদম এবং এআই অত্যন্ত বুদ্ধিমান। তারা পুরো বিষয়টি ধরে ফেলবে। তাই ক্লিক বেইট কোনো কন্টেন্ট পোস্ট করা একদম উচিত নয়।

চতুর্থ, অর্গানিক রিচের ডাটা অ্যানালিসিস করুন নিয়মিত। ফেসবুকের ইনসাইট বোঝার চেষ্টা করতে হবে। কোনো দিন রিচ বাড়ছে, কোনদিন কমছে তা যেমন বুঝতে হবে তেমন কেন বাড়ছে বা কমছে তা বুঝতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর...

আরও পড়ুন

‘শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সহযোগিতা করবে সরকার’

শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের তরুণ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে একটি...

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলা

“বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল...

জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি

অতিথি লেখক: কল্যাণ বড়ুয়া মুক্তা ।  জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি দেখার সু‌যোগ হ‌য়ে‌ছে। র‌বিবার (৬ এ‌প্রিল ) ভো‌রে টো‌কিও আরআরকে হেড়...

১৭ দিন পরই বাতিল হয়ে যাবে অতিরিক্ত সিম, বিটিআরসির জরুরি বার্তা

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ঘোষণা করেছে, কোনো ব্যক্তির নামে ১০টির বেশি মোবাইল সিম থাকলে সেগুলো আগামী ৩০ অক্টোবর ২০২৫ এর মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের...