বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

সীতাকুণ্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় কিশোরীসহ নিহত ২

অশোক দাশ, সীতাকুণ্ড প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক কিশোরীসহ ২ জন নিহত হয়েছেন

গতকাল মঙ্গলবার দুপুরে ও গভীর রাতে পৌর সদর বাসষ্ট্যান্ড এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বড়দারোগারহাট এলাকায় পৃথক দুটি দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় নিহত শামিমা আক্তারের (১৭) বাড়ি উপজেলার পৌরসদর গোলাবাড়িয়া এলাকায় । সে ওই এলাকার মোঃ মনির আহমদের কন্যা।নিহত কিশোরী মানসিক ভারসাম্যহীন। এ ছাড়া অপর দুর্ঘটনায় নিহত কাভার্ড হেলপার লিটন মিয়া(৩৫)। । সে ভোলা জেলার দৌলত খাঁ থানার আব্দুর রবের পুত্র। একই ঘটনায় কাভার্ডভ্যান চালক মোঃ ইব্রাহীম (৩০) গুরুতর আহত হন।

পৌর সদর বাসষ্ট্যান্ডে সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন পৌর কাউন্সিলর ফজলে এলাহী পায়েল বলেন , বেলা আড়াইটার সময় পৌর সদর বাসষ্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি অজ্ঞাত প্রাইভেটকার মানসিক ভারসাম্যহীন শামিমা আক্তার নামে এক কিশোরীকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সীতাকুণ্ড ফায়ার স্টেশন কর্মকর্তা মোঃ নুরুল আলম দুলাল জানান, রাত পৌনে ১১টায় বড় দারোগারহাট এলাকার ঢাকামুখী লেনে একটি কাভার্ড ভ্যানকে পেছন দিক থেকে অন্য একটি কাভার্ড ভ্যান ধাক্কা দিলে দুমড়ে মুচড়ে যায় ভ্যানটির মাথা। এতে করে পেছনের গাড়ির হেলপার লিটন মিয়া(৩৫) ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার পরবর্তী লাশটি কুমিরা হাইওয়ে পুলিশের নিকট হস্তান্তর করি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বুদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ নেতাদের শুভেচ্ছা বিনিময়

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা...

রাঙ্গুনিয়ায় চলন্ত অটোরিক্সায় গাছ পড়ে চালক নিহত, আহত ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাপ্তাই সড়কের মরিয়মনগর কাটাখালী এলাকায় চলন্ত সিএনজিচালিত...

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ...

সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...

আরও পড়ুন

রাঙ্গুনিয়ায় চলন্ত অটোরিক্সায় গাছ পড়ে চালক নিহত, আহত ৩

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কাপ্তাই সড়কের মরিয়মনগর কাটাখালী এলাকায় চলন্ত সিএনজিচালিত অটোরিক্সায় গাছ পড়ে এক চালক নিহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় এই ঘটনা...

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো ফের তলিয়ে গেছে। যার ফলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।বুধবার সকালে নগরীতে তেমন বৃষ্টি...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও ৩জন আহত হয়েছে বলে জানা...

বাকলিয়ায় আবাসিক হোটেলে অসামাজিক কাজ, ১১ তরুণ-তরুণী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমের অভিযোগে ১১ তরুণ-তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে বাকলিয়া থানাধীন রাজাখালী ইউনিপার্ক...