সোমবার, ২৭ জুলাই ২০২৬

খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইন ও ঔষধ বিতরণ

বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে খুশি হতদরিদ্র পাহাড়ি মানুষ

নীরব চৌধুরী বিটন, খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে হতদরিদ্রদের বিনামূল্যে  চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। 

মঙ্গলবার (৫ এপ্রিল ) খাগড়াছড়ি  জেলা সদর উপজেলার ধল্যাপাড়া এলাকার ইউনিসেফ পাড়াকেন্দ্র স্কুল মাঠে আলুটিলা সাবজোন এ মেডিক্যাল ক্যাম্পেইনের আয়োজন করে।

উক্ত মেডিক্যাল ক্যাম্পেইনে উপজাতীয় জনগোষ্ঠীর দুইশতাধিক লোকজন চিকিৎসা সেবা গ্রহণ করেন।

মেডিক্যাল ক্যাম্পেইনে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি রিজিয়নের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিএসপি,এনডিসি,পিএসসি, খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন,পিএসসি, রিজিয়নের স্টাফ অফিসার (জিটু আই) মেজর মোহাম্মদ জাহিদ হাসান, ক্যাপ্টেন রাফিদ-ই-মাওলা সাকিব আলুটিলা সাবজোন কমান্ডার, বিশেষজ্ঞ ডাক্তার, এমডিএসসহ কর্মকর্তারা এতে উপস্থিত ছিলেন।

বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি চিকিৎসা সেবা

খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন এ ধরণের মেডিক্যাল ক্যাম্পেইন গরীব অসহায় মানুষের মাঝে নিয়মিত পরিচালিত হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনী প্রতিনিয়ত পার্বত্য এ অঞ্চলের জন মানুষের পাশে আছে এবং এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এছাড়াও খাগড়াছড়ি রিজিয়ন এর দায়িত্বপূর্ণ এলাকায় মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনার জন্য স্থানীয় জনগণ নিরাপত্তা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান।

এ নিয়ে খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন পিএসসি জানান, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। পাহাড়ে দুস্থ ও গরীব অসহায় মানুষের চিকিৎসা সেবা প্রদানে খাগড়াছড়ি সদর জোন নিয়মিত মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও সদর জোন কর্তৃক ২০৩ পদাতিক ব্রিগেডের তত্ত্ববধানে এ ধরনের পদক্ষেপ চলমান থাকবে বলে তিনি জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর ২০২৬-২৯ মেয়াদের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান গত শনিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি হলে সম্পন্ন...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...