মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

বকেয়া বেতনের দাবিতে রিজেন্ট টেক্সটাইলের শ্রমিকদের বিক্ষোভ

উপজেলা প্রতিনিধি।

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পূর্ব কালুরঘাট এলাকায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রিজেন্ট টেক্সটাইল মিলের শ্রমিকরা। এতে সড়কজুড়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

প্রশাসনের হস্তক্ষেপে টানা আন্দোলনের পর কাজে ফেরা শ্রমিকেরা সাত মাসের মাথায় ফের আন্দোলনে নেমেছেন।

আজ সোমবার (৪ এপ্রিল) কালুরঘাট সেতু সংলগ্ন বোয়ালখালী অংশে রিজেন্ট টেক্সটাইল কারখানার শ্রমিকরা সকাল সাড়ে ৮টা থেকে এ বিক্ষোভ শুরু করেন। এসময় তারা সড়কে অবস্থান নিয়ে বকেয়া বেতন-ভাতা প্রদানের দাবি জানাতে থাকেন।

বোয়ালখালী থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ‘কালুরঘাট সেতু সংলগ্ন বোয়ালখালী অংশে রিজেন্ট টেক্সটাইল ফ্যাক্টরির শ্রমিকরা সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে। আমরা এখনো মাঠে আছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে যাচ্ছি।’

এরআগেও গত বছরের আগস্টে আন্দোলনে নামেন রিজেন্ট টেক্সটাইল মিলের শ্রমিকেরা। প্রশাসনের হস্তক্ষেপে মালিকপক্ষ তাদের সমস্যা নিরসন করলে ৩০ ঘণ্টা পর কাজে যোগ দিয়েছিলেন শ্রমিকরা।

ওই সময়ে বেতনের ১০ শতাংশ ইনক্রিমেন্ট, জানুয়ারি মাসে ইনক্রিমেন্ট বাস্তবায়ন, প্রতি মাসের ১০ তারিখের মধ্যে বেতন দেওয়ার দাবিতে আন্দোলন করেছিলেন শ্রমিকেরা।

পরে টেক্সটাইলের প্রধান ফটকে তালা লাগিয়ে কর্মবিরতি পালন করেন মিলের প্রায় দেড় হাজার শ্রমিক। এবারও অভিন্ন দাবিতে আন্দোলন করছেন বলে জানিয়েছেন শ্রমিকরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি সচিব) রেজাউল করিমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। গভীর রাতে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি...