মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

চকরিয়ায় আগুনে নয়টি বসতঘর পুড়ে ছাই

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে ৯টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করেছে।

রবিবার (৩ মার্চ) বিকাল সোয়া ৫টার দিকে উপজেলার সাহারবিল ইউনিয়নের বাটাখালী ব্রীজসংলগ্ন মাইজপাড়া এলাকায় অগ্নিকান্ডের এই ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মো.নুরুচ্ছফা বলেন, বাড়ির মহিলারা সবাই রান্না ঘরে কাজে ব্যস্ত। এসময় কোন একটি বাড়ি থেকে আগুনের সুত্রপাত হয়। এতে একই সাথে লাগোয়া ৯টি বসতঘরে আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে পুড়ে সব কিছু শেষ হয়ে গেছে। আমাদের সব শেষ, কিছুই নেই।

চকরিয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. সেলিম উদ্দিন বলেন, রবিবার বিকাল সোয়া পাঁচটার দিকে আমাদের কাছে খবর আসে সাহারবিল ইউনিয়নে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সাথে সাথে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকান্ডে নয় পরিবার মো. নুরুচ্ছফা, আহমদ হোসেন, মিরাজ, আবদুল হক, মো. আলম, মো. হেলাল, মো. মহিউদ্দিন, জমির এবং বশিরের বসতঘর পুড়ে গেছে।

তিনি আরও বলেন, প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। তবে কার বাড়ি থেকে অগ্নিকান্ডের সুত্রপাত তা বলা যায়নি।

সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোসাইন চৌধুরী জানান, অগ্নিকান্ডের ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ানকে জানানো হয়েছে। তাছাড়াও পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের তাৎক্ষণিকভাবে সহায়তা দেয়া হয়েছে। ক্ষয়-ক্ষতির পরিমান নির্ণয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...