রবিবার, ২৬ জুলাই ২০২৬

মা হলেন কমেডি কুইন ভারতী সিং

বিনোদন ডেস্ক

ভারতের কমেডি কুইন খ্যাত ভারতী সিং মা হয়েছেন। তার কোল আলো করে পৃথিবীতে এসেছে একটি পুত্র সন্তান। রোববার (৩ এপ্রিল) সন্ধ্যায় ভারতীর স্বামী হর্ষ লাম্বাচিয়া ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে সুখবরটি দিয়েছেন।

সেই সঙ্গে জানান, তাদের ছেলে হয়েছে। তবে সন্তানের ছবি এখনই প্রকাশ করেননি। কয়েকদিন আগে করা একটি ফটোশুটের ছবি শেয়ার করে জানিয়েছেন আনন্দের সংবাদটি।

পোস্ট করার সঙ্গে সঙ্গে শুভেচ্ছা বার্তায় ভরে গেছে তাঁদের পোস্ট। মাত্র ১ ঘণ্টায় ৩ লাখ ছাড়িয়েছে পোস্টে লাইক। নতুন মা-বাবাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রতীক সহেজপাল, অর্জুন বিজলানি, জাসমিন ভাসিন, মাহি ভিজ, নেহা কাক্কার থেকে শুরু করে করন জোহর, মৌনি রায় প্রমুখ।

সম্প্রতি লাইভে এসে ভারতী বলেছেন, ‘আমি আর হর্ষ যখন আমাদের সন্তানকে নিয়ে কথা বলি, ভাবি কীভাবে ওর যত্ন করব, দেখভাল করব। তবে একটা জিনিস নিশ্চিত, আমাদের ছেলে/মেয়েও আমাদের মতোই মজার হবে।’

গত ডিসেম্বরে নিজের ইউটিউব চ্যানেলে প্রেগন্যান্সির ঘোষণা করেছিলেন ভারতী। অন্তঃসত্ত্বা অবস্থায়ও কাজ চালিয়ে গিয়েছিলেন। হর্ষর সঙ্গে ‘হুনরবাজ’ নামের একটি অনুষ্ঠান সঞ্চালনা করছেন। যেখানে বিচারকের ভূমিকায় আছেন পরিণীতি চোপড়া, মিঠুন চক্রবর্তী ও করণ জোহর।

উল্লেখ্য, ভারতী সিং বিভিন্ন কমেডি অনুষ্ঠানে নিজের প্রতিভার জানান দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন। নারী হিসেবে ভারতের সবচেয়ে সফল কমেডিয়ান তিনি। অন্যদিকে হর্ষ একজন উপস্থাপক। দীর্ঘদিন প্রেম করার পর ২০১৭ সালে তারা বিয়ে করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি...

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর...

চট্টগ্রাম বন্দরে নির্বাচনী তফশীল ঘোষণা, ভোট ২৯ আগস্ট

চট্টগ্রাম বন্দর ট্রাক-কভ্যার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশনের (রেজিস্ট্রেশন...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি...

আরও পড়ুন

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...

বাঙালির প্রাণের উৎসব আজ

'মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা/ অগ্নিস্নানে শুচি হোক ধরা’– পুরনো সব জীর্ণতাকে পেছনে ফেলে ভোরের আকাশে উদিত হয়েছে নতুন বছরের রক্তিম সূর্য।১৪৩২ এর...