সোমবার, ২৭ জুলাই ২০২৬

চন্দনাইশে মাদ্রাসা ছাত্রকে বলাৎকার অভিযোগে শিক্ষক আটক

চন্দনাইশ প্রতিনিধি  

 চন্দনাইশে ৭ বছরের এক মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাওলানা কলিম উল্লাহ (২০) নামের এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

এ ঘটনায় শনিবার রাতে শিশুটির পিতা আবদুল আলিম বাদী হয়ে চন্দনাইশ থানায় একটি মামলা দায়ের করেন। এর আগে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা হাতেনাতে ওই শিক্ষককে আটক করে পুলিশে খবর দেয়।

গ্রেফতার হওয়া শিক্ষক মাওলানা কলিম উল্লাহ বাঁশখালি থানা সরল ইউনিয়নে বর বাজার বাড়ি এলাকার মো.জসিম হোসেন এর পুত্র। সে ৫নং বরমা ইউনিয়নে বরমা সিরাজুন্নবি মাদ্রাসার শিক্ষক।

এ ব্যাপারে শিশুর পিতা আবদুল আলিম জানান, ‘আমার ছেলে বরমা সিরাজুন্নবি মাদ্রাসায় হেফজ বিভাগে পড়াশোনা করছেন। গত রাতে মাদ্রাসার শিক্ষক তার কক্ষে ডেকে নিয়ে গিয়ে জোরপূর্বক সেখানে আমার ছেলেকে বলাৎকার করে। পরে তার চিৎকার শুনে আশেপাশে ছাত্র শিক্ষকরা ছুটে আসলে তাকে হাতেনাতে ধরে পেলে। পরে তাকে বাসার রুমের বাইরে তালা মেরে চন্দনাইশ থানা পুলিশে খবর দেয়। থানা পুলিশ খবর পেয়ে এসে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানিয়েছেন, শিশু বলাৎকারের ঘটনায় মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত শিক্ষককের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাওলানা কলিম উল্লাহ ঘটনার বিষয়টি শিকার করেছন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি...

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

আরও পড়ুন

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...