বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

নাশকতার মামলায় আসলাম চৌধুরীসহ ২৪৫ জনের বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুন্ড ও মিরসরাই থানার চারটি নাশকতার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীসহ ২৪৫ আসামির বিচার শুরু হয়েছে।

বৃহস্পতিবার চট্টগ্রাম পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ অশোক কুমার এবং দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ সরোয়ার আলমের আদালত পৃথক পৃথকভাবে এ চারটি মামলায় চার্জগঠন করার আদেশ দেন।

আদালতের বেঞ্চ সহকারী প্রবীর দাস এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, চার্জগঠনের সময় আসামিদের মধ্যে আসলাম চৌধুরীসহ প্রায় ১৮০ জন কাঠগড়ায় উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ সারোয়ার আলমের আদালতে সীতাকুণ্ড থানার মামলা নম্বর ৪৫(১১)১৩ ও স্পেশাল মামলা নম্বর- ১৭৬/১৫ ও চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ অশোক কুমার দত্তের আদালতে একই থানার মামলা নম্বর- ১৫(১১)১৩ ও স্পেশাল ট্রাইব্যুনাল মামলা নম্বর-২৩৬/১৫ ও একই থানার মামলা নম্বর- ২৮(১১)১৩, স্পেশাল ট্রাইব্যুনাল মামলা নম্বর- ১৫৭/১৫ অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন।

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন ঠেকাতে বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন জোটের আন্দোলন চলাকালে ২০১৩ সালের নভেম্বর সীতাকুণ্ড থানার বিভিন্ন সড়কে যানবাহন ভাংচুর, গাড়িতে আগুন দেওয়াসহ নাশকতার ঘটনা ঘটে। এ ঘটনায় এই তিনটি মামলা হয় সীতাকুণ্ডে থানায়।

আসলাম চৌধুরীর আইনজীবী নাছিমা আক্তার চৌধুরী বলেন, সীতাকুণ্ড থানার তিন মামলায় দুই আদালতে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হয়েছে। আসলাম চৌধুরীকে তিন মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করা হয়েছিল। আদালত শুনানি অব্যাহতির আবেদন নামঞ্জুর করে তিন মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন।

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এক কর্মকর্তার সঙ্গে ‘সরকার উৎখাতের’ জন্য আলোচনা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ২০১৬ সালে দিল্লি ও আগ্রার তাজমহল এলাকায় ইসরায়েলের সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি অ্যান্ড অ্যাডভোকেসির প্রধান লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির সঙ্গে আসলাম চৌধুরীর বিভিন্ন অনুষ্ঠানে দেখা-সাক্ষাতের বেশ কিছু ছবি প্রকাশিত হলে দেশ-বিদেশে তোলপাড় হয়।

২০১৬ সালের ১৫ মে সন্ধ্যায় রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে আসলাম চৌধুরী ও তার ব্যক্তিগত সহকারী মো.আসাদুজ্জামান মিয়াকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর)। পরে তাদের ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরদিন ১৬ মে ৫৪ ধারায় (মোসাদ কানেকশনে সরকার উৎখাতে ষড়যন্ত্রের সন্দেহ) গ্রেফতার দেখিয়ে তাদের ১০ দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি পাওয়ার পর ওই বছরের ২৬ মে আসলাম চৌধুরীর বিরুদ্ধে গুলশান থানায় দায়ের করা হয় রাষ্ট্রদ্রোহিতার মামলাটি। দণ্ডবিধির ১২০ (বি), ১২১ (৩) ও ১২৪ (এ) ধারায় ডিবির ইন্সপেক্টর গোলাম রাব্বানী বাদী হয়ে মামলাটি করেছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

আরও পড়ুন

মহেশখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নে সাফিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।বুধবার (২৯ জুলাই) দুপুরে উপজেলার শাপলাপুর...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করছে সরকার। এ লক্ষ্যে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের...

দুর্গত ও পীড়িত মানুষের সেবায় বন্ধন লিও ক্লাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে

লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ বলেছেন, লায়ন্সের যুব সংগঠন লিওরা সমাজ সেবার পাশপাশি নিজেদেরকে আগামী...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্কভিউ হাসপাতাল লিমিটেডের উদ্যোগে হাসপাতালের কনফারেন্স হলে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা...