বুধবার, ৫ আগস্ট ২০২৬

সীতাকুণ্ডে শিশু ধর্ষণ; ধর্ষণকারী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে  ৯ বছরের শিশু কন্যাকে ধর্ষণের ৩ দিনের মধ্যে শ্বাসরুদ্ধকর অভিযানে মোঃ শাহীন(১৯) কে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। বৃহস্পতিবার (৩১ মার্চ) র‌্যাব ৭ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাবের দাবি গ্রেফতার মোঃ শাহীন ধর্ষণকারী।

আটককৃত মোঃ শাহীন সীতাকুণ্ড উপজেলার ইয়াসিন নগর এলাকার নেজাম উদ্দিনের ছেলে।

র‌্যাব জানায়, ভুক্তভোগী ধর্ষিতা ভিকটিম ০৯ বছরের শিশু কন্যা এবং স্থানীয় একটি মাদ্রাসার ৩য় শ্রেণীর ছাত্রী। গত ২৩ মার্চ প্রতিদিনের ন্যায় ভিকটিমের মা-বাবা কাজের উদ্দ্যেশ্য বাড়ি থেকে বাহির হয়ে যায়। তাদের ৩য় শ্রেণীতে পড়ুয়া শিশু কন্যা মাদ্রাসার ক্লাস শেষ করে ঐদিন আনুমানিক ২টায় বাড়িতে আসলে ঘরের মধ্যে কোন লোক না থাকায় ধর্ষক মোঃ শাহীন শিশু কন্যা ভিকটিমকে বিভিন্ন প্রকার প্রলোভন ও ম্যাজিক লাইট দেখাবে বলে ফুসলিয়ে তার বসত ঘরে নিয়ে যায়। ধর্ষক শাহীন শিশু কন্যা ভিকটিম এর ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। ভিকটিমের চিৎকার শুনে আশে পাশের লোকজন এগিয়ে আসলে ধর্ষক শাহীন তখন ঘর থেকে বাহির হয়ে সু-কৌশলে পালিয়ে যায়। তখন স্থানীয় লোকজন ০৯ বছরের শিশু কন্যাকে বিবস্ত্র অবস্থায় দেখে ভিকটিমের বাবাকে মোবাইল ফোনে অবহিত করে। পরবর্তীতে ভিকটিমের বাবা অসুস্থ্য মেয়েকে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত ডাক্তার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (ওসিসি) তে প্রেরণ করেন এবং বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (ওসিসি) চিকিৎসাধীন আছে।

এই ঘটনায়  ভিকটিমের বাবা বাদী হয়ে  সীতাকুন্ড থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। র‍্যাবের গোয়েন্দা তৎপরতায় তিন দিনের মধ্যে আসামীকে আটক করে ।পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের সত্যতা স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর...

আরও পড়ুন

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...

সাতকানিয়ায় মেয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় ঈগল পরিবহনের সঙ্গে সিএনজিচালিত অটোরিক্সার সংঘর্ষে নূর আয়েশা (৬৫) নামে এক নারী নিহত হয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেওচিয়া এলাকায় এ...

চট্টগ্রামে কর্ণফুলীতে ট্রলি ব্যাগে ইয়াবা পাচার, স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে ১৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামী, স্ত্রী...

বাঁশখালীর স্বর্ণব্যবসায়ীর ত‌ড়িৎ গু‌হের উপর হামলার ঘটনায় মামলা

চট্টগ্রামের বাঁশখালীর কালীপুরের রামদাশ মুন্সির হাটের হিমাংশু গুহ জুয়েলার্সের মালিক তড়িৎ কান্তি গুহের(৫২) এর উপর এক হামলার ঘটনায় আহ‌তের স্ত্রী অঞ্জনা গুহ বাদী হ‌য়ে...