সোমবার, ২৭ জুলাই ২০২৬

বোয়ালখালীতে মন্দিরের গ্রিল কেটে চুরি

জয়নাল, বোয়ালখালী

চট্টগ্রামের বোয়ালখালী পৌর সদরে ৬দিনের মাথায় আবারো ঘটলো মন্দিরে চুরির ঘটনা। এবার মন্দিরের জানালার গ্রিল কেটে নিয়ে গেছে দানবাক্সের টাকা ও মূল্যবান সামগ্রী।

বুধবার (৩০ মার্চ) দিবাগত রাতে পৌরসভার ৪নং ওয়ার্ডের পূর্ব গোমদন্ডী শ্রী শ্রী লোকনাথ মন্দিরে এ চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন মন্দির পরিচালনা কমিটির আহ্বায়ক ও পৌর কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ।

তিনি জানান, বুধবার সকালে মন্দিরের দোতলায় পূজা করতে গিয়ে পূজারী মন্দিরের জানালার গ্রিল কাটা দেখতে পান। চোরেরদল মন্দিরের দানবাক্সের টাকা, মন্দিরের পিতলের বড় ঘণ্টাসহ মূল্যবান সামগ্রী নিয়ে গেছে।

এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হচ্ছে বলেও জানান তিনি।

এর আগে গত বুধবার (২৩ মার্চ) দিবাগত রাতে বোয়ালখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের পূর্ব গোমদন্ডী শ্রী শ্রী রাধা গৌবিন্দ ও জ্বালাকুমারী মাতৃমন্দিরে এ চুরির ঘটনা ঘটে।

চোরের দল মন্দিরের তালা ভেঙে প্রতিমার গলায় থাকা স্বর্ণের চেইন, দানবাক্সের টাকা, পিতলের তালাবাটিসহ পূজার মূল্যবান সামগ্রী নিয়ে গেছে বলে জানিয়েছেন মন্দির পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি তিলক সেন। এ ঘটনায় অভিযোগ দায়েরের পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, ‘চুরির খবর পেয়েছি। চোর ধরতে চেষ্টা করে যাচ্ছি।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...