সাতকানিয়া থানার খাগরিয়া ইউনিয়নের খাগরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে অজ্ঞাত ৬৫ বছর বয়সী বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
আজ (২৯ মার্চ) মঙ্গলবার সকাল ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা বলছে, মৃত ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। ৩ থেকে ৪ মাস ধরে মানসিক ভারসাম্যহীনের মতো ঘুরে বেড়াচ্ছিলেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, এলাকাবাসী খবর দিলে আমরা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাটায় সেখান থেকে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিকভাবে ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
