শনিবার, ৮ আগস্ট ২০২৬

দুদ‌কের মামলায় প্রা‌ণিসম্পদ কর্মকর্তাসহ ৩জ‌নের কারাদণ্ড

নিজস্ব প্রতি‌বেদক

হাটহাজারী উপ‌জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ছাগল উন্নয়ন প্রকল্পের সীমানা দেয়াল নির্মাণের অর্থ আত্মসাতে দুদকের দা‌য়ের করা মামলায় দুই প্রাণিসম্পদ কর্মকর্তাসহ তিনজন‌কে ১৯ মা‌সের কারাদণ্ড দিয়ে‌ছেন আদালত।

সোমবার (২৮ মার্চ) চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদ এ রায় দেন।

রায়ে দণ্ডিতরা হলেন- কাজের ঠিকাদার মো. মাহবুব আলম, প্রাণী সম্পদ অধিদপ্তরের সাবেক সহকারী প্রকৌশলী মো. আলী আকবর ও ছাগল উন্নয়ন কর্মসূচির ওই সময়ের ডেপুটি প্রোগ্রাম কোঅর্ডিনেটর আলেক মণ্ডল।

একই সা‌থে তাদের ১১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, হাটহাজারী উপজেলায় প্রাণিসম্পদ অধিদপ্তরের দারিদ্র্য বিমোচনে ছাগল উন্নয়ন প্রকল্পের বাউন্ডারি দেয়াল নির্মাণের কাজ না করে পরস্পর যোগসাজশে ১০ লাখ ২৯ হাজার ৫৮২ টাকার বিল তুলে আত্মসাৎ করায় ২০০৯ সালে তিনজনের বিরুদ্ধে মামলা করে দুদক। তদন্ত শেষে ২০১০ সালের ২৮ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

বিষয়টি নিশ্চিত করে দুদকের পিপি মাহমুদুল হক মাহমুদ বলেন, ২০০৯ সালের জুনে দুদকের তৎকালীন সহকারী পরিচালক অজয় কুমার সাহা তিনজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিলেন। ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ আদালত এ রায় দেন। রায়ে সর্বমোট ৩ ধারায় ১ বছর ৯ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে তিন জনকে। এছাড়া ১১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে ৫ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় প্রত্যেকের তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...