রবিবার, ১৬ আগস্ট ২০২৬

মাসুম ও কাউন্সিলর বেলাল গ্রুপের সংঘর্ষে আহত ৮

পুলিশের অভিযানে আটক ২

নিজস্ব প্রতিবেদক

খুলশী থানাধীন লালখান বাজার এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুম ও লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর এবং মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আবুল হাসনাত বেলালের অনুসারীদের মধ্যে দফায় দাফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছে।

এদের মধ্যে উভয় পক্ষের তিনজনকে রক্তাক্ত করা হয়েছে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে উভয় পক্ষ দাবি করেছেন।

সোমবার রাত সোয়া ৯ টার দিকে লালখান বাজার মোড় থেকে বাঘঘোনার কর্ণেল হোটেল মোড়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে স্থানীয় প্রত্যাক্ষদর্শীরা জানিয়েছেন।

উভয় পক্ষের সংর্ঘষের খবর পেয়ে পুলিশ ঘটনস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এসময় অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে খুলশী থানা পুলিশ।

মূলত গত ২৭ মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দিদারুল আলম মাসুম লালখানবাজার ওয়ার্ড আওয়ামী লীগের আলোচনা সভায় তার বক্তব্যে সাধারণ মানুষের জন্য প্রধানমন্ত্রীর দেওয়া উপহার ও রেশনকার্ড নিয়ে স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে হয়রানি ও ভোগান্তির অভিযোগ করলে এসময় মঞ্চে উপস্থিত থাকা কাউন্সিলর আবুল হাসনাত বেলাল প্রতিবাদ করেন।

টিভি ফুটেজে দেখা যায়-দিদারুল আলম মাসুমের বক্তব্যে কাউন্সিলর বেলাল বেশ কয়েকবার দাঁড়িয়ে প্রতিবাদ করেন এবং মঞ্চে উপস্থিত নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীনের কাছে অভিযোগ করেন। এসময় আ.জ.ম. নাছির উদ্দীন বেশ কয়েকবার দুইজনকেই শান্ত করেন।

স্থানীয় দুই দোকানদার রাতে জানান, ওই ঘটনার জের ধরে সোমবার রাত সোয়া ৯ টার দিকে কাউন্সিলর আবুল হাসনাত বেলাল এবং মাসুমের অনুসারীদের মধ্যে এক পক্ষ অপর পক্ষের উপর হামলা চালায়। এই ইস্যুতে তারা এলাকায় ভাংচুর ও তান্ডব শুরু করে।

লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর এবং মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আবুল হাসনাত বেলালের দাবি, মাসুমের অনুসারীরা তার তিনজন কর্মীকে পিটিয়ে রক্তাক্ত করেছেন। তারা হলেন-আরিফ, বাবুও তানভীর। এরমধ্যে তানভীরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে দিদারুল আলম মাসুমের দাবি তার ৫ জন অনুসারীকে পিটিয়েছে আহত করা হয়েছে। হামলায় গুরুতর আহত জুয়েল নামে এক কর্মীকে হাসপাতালে নিতেও বাধা দেয়া হয়েছে।

এই ব্যাপারে খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা জানান লালখান বাজারের ঘটনায় আমরা অভিযান চালিয়ে ২জনকে আটক করেছি। এখনো অভিযান চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নেশার টাকা না দেয়ায় পিতা-মাতাকে মারধর, থানায় অভিযোগ দিতে গিয়ে পিতার মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নেশার টাকা না পেয়ে পিতা, মাতাকে মারধর...

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

আরও পড়ুন

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

শিক্ষকরা সমাজের ‘আলোকবর্তিকা’ হিসেবে অভিহিত করে অবসরকালীন সুবিধার অর্থের জন্য তাদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৫...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৮ জনে দাঁড়িয়েছে। ছুটির দিনে নূন্যতম নিরাপত্তামূলক ব্যবস্থা ও ‘সেফটি টিম’...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে পাঁচ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারির একটি জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের গ্যাস সিলিন্ডারের বিষক্রিয়ায় পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে ভাটিয়ারি ইউনিয়নের স্টেশন রোড...